আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য হতে আবেদন করবে আফ্রিকা মহাদেশের তিন দেশ বুরকিনা ফাসো, মরিশাস ও বুরুন্ডি। আসছে ডিসেম্বরের মধ্যে আইসিসিতে সদস্য পদ পেতে তারা সকল নথীপত্র জমা দেবেন।
আইসিসির সদস্য সংখ্যা ১১০। সিঙ্গাপুরে সংস্থাটি শেষ বাৎসরিক সভায় তালিকায় জাম্বিয়া ও পূর্ব তিমুরকে সহযোগী সদস্য হিসেবে যুক্ত করে। চলতি বছরের বাৎসরিক সভায় সংস্থাটির গভর্নিং বডির কাছে সদস্যপদ পাওয়ার আশা করছে আরও ৩টি দেশ।
যদিও তিনটি দেশই আগে আইসিসির দেয়া অনেক প্রশাসনিক শর্ত ও বিধিনিষেধ পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। জাম্বিয়াকে ২০২১ সালে বহিষ্কার করা হয় পরিচালনা কাঠামোর অসঙ্গতির জন্য। তারাও সদস্য পদ ফিরে পাওয়ার আশায় আবেদন করবে।
একই ইস্যুতে যুক্তরাষ্ট্রকেও নজরবন্দিতে রেখে তিনমাসের নোটিশ দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। যেসব শর্ত দেয়া হয়েছে তা না মানলে তারাও বহিষ্কৃত হওয়ার শঙ্কায় আছে।








