চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিতর্ক, উত্তেজনা, রোমাঞ্চ আর অনেক নাটকীয়তার শেষে চ্যাম্পিয়ন সেনেগাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৪ পূর্বাহ্ন ১৯, জানুয়ারি ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
সেনেগাল জাতীয় ফুটবল দল

সেনেগাল জাতীয় ফুটবল দল

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে অন্যরকম রোমাঞ্চের দেখা মিলল। প্রায় দেড়শ মিনিট চলে মাঠের লড়াই, ফুটবল ছাড়াও ছিল বিতর্ক-উত্তেজনা। ম্যাচের শেষ পর্যায়ে পেনাল্টি পায় মরক্কো, রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ক্ষোভে মাঠে ছাড়ে সেনেগাল। মিনিট দশেক পর ফিরেও আসে, আর পেনাল্টিতে গোল তুলতে পারে না মরক্কো। গোল করে বসে সেনেগাল, তুলে নেয় নিজেদের দ্বিতীয় শিরোপা।

মরক্কোর মাঠ প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন সেনেগালের প্যাপ গুয়ে। ৯০ মিনিট পর্যন্ত গোলের দেখা না মিললে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা।

ম্যাচজুড়ে দুদল মিলে ফাউল করেছে ৪২ বার, হলুদ কার্ডের দেখাতে হয় ৭ বার, যার মধ্যে সেনেগালেরই ৫টি। নির্ধারিত সময়ে আক্রমণাত্মক খেললেও জালের দেখা পায়নি কেউই। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি পায় মরক্কো। সেই পেনাল্টি মেনে নিতে পারেনি দলটির খেলোয়াড়রা এবং কোচ। রেফারির সিদ্ধান্তে কোচ প্যাপ থিয়া এতটা চটে যান, পুরো দলকে মাঠ ত্যাগ করার নির্দেশ দেন।

অবশ্য আট মিনিট পর আবার মাঠে ফেরে খেলা। মরক্কোর সুযোগ আসে প্রায় ৫০ বছর পর আফ্রিকান চ্যাম্পিয়ন হওয়ার। সেই দায়িত্ব নেন ব্রাহিম দিয়াজ, নেন পেনাল্টি শট। শট ঠেকিয়ে সেনেগালকে উদ্ধার করেন গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি। আক্ষেপ বাড়ে মরক্কোর, আত্মবিশ্বাস ফিরে পায় সেনেগালিজরা। গোলশূন্য শেষ হয় ৯০ মিনিট।

অতিরক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়, ম্যাচের ৯৪ মিনিটে গোলও পেয়ে যায় সেনেগাল। ইদ্রিসা গুয়ের অ্যাসিস্টে গোল আনেন প্যাপ গুয়ে। অতিরিক্ত সময়ের বাকিটাতে কোন দলই আর সাফল্য না পেলে ১-০তে জয় নিয়ে শিরোপা হাতে তোলে সাদিও মানের সেনেগাল।

সর্বশেষ ২০২১ সালে মিশরকে ৪-২ ব্যবধানে পেনাল্টিতে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল সেনেগাল। তবে বিশ্বকাপের মঞ্চ মাতানো এবং একমাস আগে ফিফা আরব কাপ জেতা আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজদের মরক্কো আফ্রিকা কাপ অব নেশনস জিতেছে কেবল একবার, সেটিও ১৯৭৬ সালে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফ্রিকা কাপ অফ ন্যাশন্সআশরাফ হাকিমিমরক্কোলিড স্পোর্টসসাদিও মানেসেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউআর কোডে শ্রীলঙ্কা কীভাবে জ্বালানি সঙ্কট মোকাবেলা করছে

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান”

মার্চ ২৭, ২০২৬

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT