চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে স্বপ্নে একজোট নিশো-তমা-রাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ছোটপর্দার পরীক্ষিত অভিনেতা আফরান নিশো। নাটক ও ওয়েব কনটেন্টে নানামাত্রিক চরিত্রের মাধ্যমে তিনি নিজেকে মেলে ধরে বার বার ‘লেটার মার্কস’ পেয়েছেন! পৌঁছেছেন জনপ্রিয়তার শীর্ষে! নাটকের গণ্ডি পেরিয়ে নিশোর অভিষেক হতে যাচ্ছে রুপালী পর্দায়। যে অপেক্ষা ছিল দীর্ঘদিনের।

চরকি ও আলফা আই স্টুডিওজ লি. এর যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন ছবি ‘সুড়ঙ্গ’। মুক্তি পাবে আগামী বছরের যে কোনো একটি ঈদে। সময়ের অন্যতম নামী নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ই হতে যাচ্ছে নিশোর প্রথম ছবি।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ২০২৩ এর শুরুর দিকে নিশো এই ছবির শুটিংয়ে নামবেন। নায়িকা থাকবেন তমা মির্জা।

বড়পর্দায় ছবি করার বিষয়টি নিশ্চিত করে ‘সুড়ঙ্গ’ প্রসঙ্গে আফরান নিশো বলেছেন, খুব ক্যাজুয়ালি কাজটার জন্য চুক্তিবদ্ধ হইনি। আমরা বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি ভালোভাবে কাজটি করার জন্য। এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, কেউ কেউ এক সাথে কাজ করেছি আবার কেউ কোনো কাজ করিনি।

নিশো বলেন, এবারই বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া। আলফা আইয়ের শাকিলের জন্যও এটা প্রথম কোনো বড় পর্দার কাজ। চরকি এর আগেও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিয়েছে তবে যৌথভাবে কোনো সিনেমার জন্য এই প্রথম। প্রথম অঙ্কটা মেলাতে চাই এভাবে: আমি, প্রথম আলফা আই, চরকি, রাফী, তমা সবাই একত্রিত হয়েছি বিগ স্ক্রিনের জন্য।

বেশ আত্মবিশ্বাস রেখে আফরান নিশো বলেন, স্ক্রিপ্ট, গল্প, শুটিং সবকিছু খুব ভালোভাবে হলে তখন একটা ভালো কাজ আমরা দিতে পারবো। আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না।

Reneta

রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ আমার আরেকটা বড় ও স্বপ্নের কাজ হতে যাচ্ছে। গল্পটি আমি বেশ আগেই ভেবেছিলাম। চরকিকে প্রথম থেকেই বলেছি যে এই গল্পটিকে বড়পর্দার জন্যই আমি বানাতে চাই। ধীরে ধীরে যুক্ত হলেন শাহরিয়ার শাকিল। নিশো ভাইকে বছরখানেক আগে গল্পটি শুনিয়েছিলাম। উনি পছন্দ করেছিলেন। পরে যুক্ত হয় তমা মির্জা। কাজটা নিয়ে এখন আমাদের পরিকল্পনা চূড়ান্ত করেছি। জলদি শুটিং শুরু হবে।

তমা মির্জা এই কাজটিকে ব্লেসিং মনে করে বলেন, অনেকের স্বপ্ন থাকে নিশো ভাইয়ের সাথে কাজ করার। সেই জায়গা থেকে তার সঙ্গে বড় পর্দায় কাজ করার এবং তার প্রথম ছবিতে স্ক্রিন শেয়ার করাটাকে আমি মনে করি অনেক বড় ব্লেসিংস। সবমিলিয়ে পুরো ব্যাপারটা একটা প্যাকেজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস সুড়ঙ্গ ছবিটি সবার জন্য একটি টার্নিং পয়েন্ট হবে।

আলফা আই এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘সুড়ঙ্গ আমার জন্য এটা একটা বড় ঘটনা হতে যাচ্ছে। রাফী, নিশো, তমা, চরকি সবাই একসঙ্গে দুর্দান্ত একটা প্যাকেজ হবে। যেমন উচ্ছ্বাস কাজ করছে, তেমনি দায়িত্ববোধ কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরফান নিশোআলফা আইচরকিতমা মির্জারায়হান রাফীলিড বিনোদনশাকিলসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT