চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুলনা যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষের হয়: নিশো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ন ১৮, মার্চ ২০২৬
বিনোদন
A A

মডেল থেকে টিভি নাটকে যখন আসেন, অভিনয়ে আফরান নিশো ছিলেন সেরাদের সেরা! নানামাত্রিক চরিত্র দিয়ে তিনি সাফল্য পেয়েছিলেন। পরে ওটিটিতেও সুনাম অর্জন করেন।

তার অভিনীত ‘সুড়ঙ্গ’, ‘দাগি’ দুটি সিনেমাই সাফল্য পেয়েছে। এবার ঈদে নিশো ‘দম’ নিয়ে আসছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে রেদওয়ান রনি পরিচালিত, শাহরিয়ার শাকিল প্রযোজিত ‘দম’-এর ট্রেলার প্রকাশ হয়। প্রকাশিত ট্রেলারটি সবার নজর কাড়ে।

এটি দেখে দর্শকরা বলছেন, এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া পাঁচ সিনেমার ‘দম’ একেবারে আন্তর্জাতিকমানের ছবি হতে যাচ্ছে! এই ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিশোকে প্রশ্ন করা হয়, ঈদে মেগাস্টার শাকিব খানের সিনেমার সঙ্গে আফরান নিশোর সিনেমা নিয়ে দর্শক আগ্রহ দেখা যায়। এবারের ‘দম’ সিনেমা নিয়ে দর্শকদের একই আগ্রহ তৈরী হবে বলে মনে করেন?

উত্তরে নিশো বলেন, যখন নাটকে কাজ করতাম আমাকে এবং অপূর্বকে নিয়ে কথা হতো। মোশাররফ ভাই, চঞ্চল ভাইকে নিয়েও কথা হতো। এক্স-ওয়াই-জেড কাউকে নিয়ে হতো না। একই ইন্ডাস্ট্রিতে কাজ করলে কম্পারিজন (তুলনা) হবেই। এগুলো আমি উপভোগ করি। এই তুলনা যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষের হয়। দশ/বিশের সাথে তো আর তুলনা হয়না!

আফরান নিশো বলেন, আমি তিনটি সিনেমায় অভিনয় করলেও বহু নাটকে অভিনয় করেছি। আমি একজন পেশাদার এবং অভিজ্ঞ অভিনেতা। আমার কাছে অনেক আগে থেকে কোনো পর্দা (নাটক/সিনেমা) ম্যাটার করে না, কথাটা অনেক আগে থেকে বলে আসছি। আমি মনে করি, প্রতিযোগিতা থাকা ভালো। পজিটিভ প্রতিযোগিতা আরও থাকা ভালো।

নিশো বলেন, আমার জনরা এবং কনভেনশনাল (প্রচলিত) হিরোইজমের ফরমেটিভ জনরা এক না। সেদিক থেকে এখানে কোনো তুলনা চলে না। আমি গল্প নির্ভর কাজ করি, এখানে যদি কেউ তুলনা করে, করতেই পারে। আবার না করলেও সমস্যা নাই। আমার সিনেমা দেখে তারটা দেখতে পারে, আবার তারটা আগে দেখে আমারটাও দেখতে পারে। কোনো সমস্যা নাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোদমনিশোলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১৮, ২০২৬

সিনেস্কোপে ‘প্রিন্স’-এর প্রথম ৪ শো’র টিকিট সোল্ড আউট!

মার্চ ১৮, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT