চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এএফসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি নারী রেফারি সালমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ন ২১, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে এএফসির এলিট প্যানেল এবং ২০২৩ সালের জন্য সহকারী রেফারি প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছেন সালমা আক্তার মনি।

মালয়েশিয়ায় গত ১৬-১৯ জানুয়ারি হওয়া এএফসির এলিট প্যানেল এবং সহকারী রেফারি বাছাই পরীক্ষা হয়েছে। এএফসির এলিট রেফারি/সহকারী রেফারি বাছাই প্রোগ্রামের সেই পরীক্ষায় উত্তীর্ণ হন ফিফা সহকারী রেফারি সালমা।

২০১৩ সালে সালমা রেফারিং ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালে হন ফিফার সহকারী রেফারি। এতেই তিনি পান আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের প্যানেলভুক্ত সহকারী রেফারি সালমা ইতিমধ্যে কয়েকটি ম্যাচও পরিচালনা করেছেন।

সালমাকে নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ফিফা সহকারী হিসেবে সালমা আক্তার মনি আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং রেফারিং সংক্রান্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বর্তমান রেফারিদের উৎসাহ যোগাতে অগ্রণী ভূমিকা পালন করবে।’

দেশের ফুটবলের অভিভাবক সংস্থার সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ‘বাফুফে রেফারিদের নাম উন্নয়নকল্পে বাস্তবতার নিরিখে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করায় সালমা আক্তার মনি আজ ফিফা সহকারী রেফারি হিসেবে আন্তর্জাতিক রেফারি হওয়ার গৌরব অর্জন করেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এএফসিএলিট প্যানেলবাফুফেবাংলাদেশরেফারিলিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT