চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের পর যে যে পেশায় ফিরছেন উপদেষ্টারা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ পূর্বাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর দায়িত্ব পালনের পর আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোটের মাধ্যমে কার্যত শেষ হচ্ছে এই সরকারের মেয়াদ। নির্বাচনের পর নতুন সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর হবে।

নির্বাচনের আগে মঙ্গলবার ছিল অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবস। এ উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টাদের বিদায়ী আয়োজন দেখা যায়, যদিও তাঁরা এখনো দায়িত্বে আছেন। বুধবার সরকারি ছুটির দিন হওয়ায় কেউ বাসায় সময় কাটিয়েছেন, কেউ অংশ নিয়েছেন বিভিন্ন আনুষ্ঠানিকতায়।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় চারজন বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার আরও চারজন বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।

কর্মব্যস্ত প্রধান উপদেষ্টা

নির্বাচনের আগের দিনও কর্মব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল)-এর সাত সদস্যের একটি পর্যবেক্ষক দল রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
এ ছাড়া আরও একটি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রধান উপদেষ্টা আগামীকাল রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

পুরোনো কর্মস্থলে ফিরছেন অর্থ উপদেষ্টা

Reneta

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বুধবার বাসায় অবস্থান করলেও গুরুত্বপূর্ণ দুটি ফাইলে সই করেছেন। দায়িত্ব শেষে তিনি আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। মার্চ নাগাদ কাজে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

শিক্ষকতায় ফিরবেন আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল সকালে সংসদ সচিবালয়ে গিয়ে নতুন সংসদ সদস্যদের শপথ প্রস্তুতি তদারক করেন। পরে বিচার বিভাগ–সংক্রান্ত সভা ও প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে অংশ নেন। দায়িত্ব শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে গবেষণা ও লেখালেখিতে মনোনিবেশ করার কথা জানান তিনি।

লেখালেখিতে মনোযোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সকালে মন্ত্রণালয়ে গিয়ে দাপ্তরিক কাজ শেষ করেন। দায়িত্ব শেষে কিছুদিন বিশ্রাম নিয়ে লেখালেখিতে ফিরতে চান বলে জানান তিনি।

গণমাধ্যমে সক্রিয় থাকবেন আলী ইমাম

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দায়িত্ব শেষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকবেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন।

রমজানের পর লেখালেখিতে ফিরবেন ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নির্বাচনের সময় যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। বিশেষ করে পদ্মা ও যমুনা সেতুসহ গুরুত্বপূর্ণ মহাসড়কে যানজট এড়ানোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
দায়িত্ব শেষে পবিত্র রমজানে ইবাদতে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। রমজানের পর লেখালেখি ও বই পড়ায় ফিরবেন।

বেলায় ফিরবেন রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আনুষ্ঠানিক বিদায় নেওয়া হলেও তাঁরা এখনো দায়িত্বে আছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দায়িত্ব শেষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর কাজে ফিরবেন।

নিরিবিলি সময় কাটাবেন শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সব কাজ সম্পন্ন করা সম্ভব না হলেও কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া গেছে। দায়িত্ব শেষে কিছুদিন নিরিবিলি সময় কাটিয়ে অভিজ্ঞতা নিয়ে লেখালেখি করবেন। পাশাপাশি মানবাধিকার ও জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত নারীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটছে। নতুন সরকারের শপথের অপেক্ষায় এখন দেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থ উপদেষ্টাআসিফ নজরুলউপদেষ্টারানির্বাচনপররাষ্ট্র উপদেষ্টাপরিবেশ উপদেষ্টাপ্রধান উপদেষ্টাবিদ্যুৎ উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT