চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ন ০৪, মার্চ ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৪ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট ছাড়া হয়েছে। সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং শতভাগ টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

যাত্রীদের ভোগান্তি কমাতে কোনো কাউন্টার বিক্রি রাখা হয়নি। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে।

১৩ মার্চের টিকিট ৩ মার্চ বিক্রি করা হয়েছে। পর্যায়ক্রমে ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীসুবিধার কথা বিবেচনায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।

তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী কেবল একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কেনা টিকিট ফেরতযোগ্য নয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রাট্রেনের টিকিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মার্চ ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মধুমতি নদীর বুকে জেগে উঠেছে বিশাল বালুচর, হাজারো মানুষের ভিড়

মার্চ ৪, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫.৩৩ বিলিয়ন ডলার

মার্চ ৪, ২০২৬

সংকটে প্রবাসীদের দেশে ফেরাতে দু’টি বিশেষ ফ্লাইট চালু

মার্চ ৪, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT