পবিত্র ঈদুল ফিতরে নারীর টানে বাড়ি ফেরার ব্যস্ততা বেড়েছে দক্ষিণ জনপদের মানুষের। লঞ্চ, বাস ও ব্যক্তিগত পরিবহনসহ বিভিন্ন পরিবহনে যে যেমন করে পারছে ফিরছে তার গন্তব্যে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এবার ঈদকে কেন্দ্র করে।
তাই সময় বাঁচাতে যাত্রাপথে সবারই প্রথম পছন্দ সড়কপথ। আর এই সড়কপথকে নিরাপদ করতে বরিশালে মাঠে নেমেছে বিআরটিএ ও জেলা প্রশাসন।
সেই ধারাবাহিকতায় বরিশালের প্রবেশদ্বার গড়িয়ারপাড় সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল, কুয়াকাটা, পাথরঘাটা, পটুয়াখালীগামী দূরপাল্লার ৪টি পরিবহনে অভিযান চালায়।
এসময় অতিরিক্ত যাত্রী বোঝাই ও যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করায় ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ২৫ জন যাত্রীকে ২‘শ টাকা করে ফেরত দিতে বাধ্য করে বাস কর্তৃপক্ষকে।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হেল মাফি।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর ইন্সপেক্টর সৌরভ সাহা, র্যাব ৮-এর সিনিয়র এএসপি মোঃ রেজাউল করিমসহ পুলিশের একাধিক সদস্য।








