চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের চৈতন্যকে স্পর্শ করবে ‘আদিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ন ১৩, মে ২০২৩
বিনোদন
A A

২৬ মে দেশের প্রেক্ষাগৃহে আসছে যুবরাজ শামীম পরিচালিত মস্কোজয়ী সিনেমা ‘আদিম’। এরইমধ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন নির্মাতা। পোস্টার প্রকাশের পর এবার এলো ছবির ট্রেলার। 

প্রায় দুই মিনিটের ট্রেলারটি দেখে প্রশংসা করছেন সাধারণ দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আদিমের ট্রেলার শেয়ার করে সিনেআলোচকরা বলছেন, জীবনের সমগ্রতা যেন টঙ্গীর একটি বস্তিকে ঘিরে উঠে এসেছে ‘আদিম’ এর গল্পে। এমন প্রাণবন্ত চিত্রায়ন নিকট অতীতে বাংলা ভাষার সিনেমায় বিরল!

ট্রেলার দেখেই অনেকে বলছেন, ‘আদিম’ এর জীবনবোধ যে কোনো দর্শকের চৈতন্যকে স্পর্শ করবে। ট্রেলার দেখে দর্শকের এমন ভাবনায় কিছুটা চাপে থাকলেও সামগ্রিকভাবে দর্শক সাড়ায় মুগ্ধ হয়েছেন নির্মাতা যুবরাজ। তিনি বলেন, ‘আদিম’ এর ট্রেলার উন্মোচনের পর পরই সাধারণ দর্শকের পাশাপাশি সিনেমা নিয়ে যারা খোঁজখবর রাখেন এমন বহুজন আমাকে ফোনে, মেসেঞ্জারে প্রশংসা করেছেন। শুভ কামনা জানিয়েছেন। এসব কিছুই আমাকে ভীষণরকম আবেগাপ্লুত করেছে।

নির্মাতা আরও বলেন,“আমি শুরু থেকেই আদিম এর প্রচারণা নিয়ে চিন্তিত ছিলাম, কারণ একটা ছবির প্রচরণার জন্য গ্ল্যামারমুখ সহ আরও যেসব অনুসঙ্গের দরকার হয় সেই অর্থে কোনোটাই আমার নাই। আমি একদমই ভাবি নাই আদিম এর ট্রেলার রিলিজ দেয়ার সময় এতো এতো মানুষ নিজেদের ওয়ালে তা শেয়ার করবেন। বিষয়টা সত্যি আমাকে মুগ্ধ করেছে। ট্রেলার নির্মাণে মেজবাউর রহমান সুমন, সজল অলোক এবং রাশীদ শরীফ সোয়েব, তারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।”

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদিমট্রেলারপোস্টারমেজবাউর রহমান সুমনযুবরাজ শামীমরসায়নলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌরিতানিয়া-জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, ঘরের মাটিতে মেসির শেষ ম্যাচ?

মার্চ ২১, ২০২৬

হরমুজ প্রণালীর নিরাপত্তায় যৌথ বিবৃতিতে সাউথ কোরিয়ার স্বাক্ষর

মার্চ ২১, ২০২৬

ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ৮০০ মিলিয়ন ডলারের ক্ষতি

মার্চ ২১, ২০২৬

দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

মার্চ ২১, ২০২৬

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT