চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইতালিতে প্রশংসিত যুবরাজের ‘আদিম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ন ১৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে তরুণ নির্মাতা যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’।

রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ইতালির ট্রেন্টো শহরে অনুষ্ঠিত এই উৎসবে ‘আদিম’ দেখানো হয়। প্রদর্শনী শেষে সাধারণ দর্শকরা সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই সঙ্গে

ভিসা জটিলতায় উৎসবে যোগ দিতে পারেননি নির্মাতা যুবরাজ। তবে উৎসবে ‘আদিম’ এর প্রতিনিধিত্ব করেছেন সহ-প্রযোজক ও নেদারল্যান্ডের লোটাস ফিল্মের স্বত্বাধিকারী ক্লিমেনটিনে এডারভিন।

ক্লিমেনটিনের বরাতে চ্যানেল আই অনলাইনকে ‘আদিম’ নির্মাতা জানিয়েছেন, ইতালি প্রিমিয়ারে ‘আদিম’ এর হয়ে উপস্থিত ছিলেন ক্লিমেনটিনে। শো শেষ হওয়ার পর রবিবার রাতেই তিনি আমাকে ফোন করে দর্শক প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়েছেন। খুব ভালো রেসপন্স পাওয়ায় ক্লিমেনটিনেও বেশ অভিভূত। ‘আদিম’ সিনেমার নানান দিক নিয়ে দর্শক তাদের কৌতুহল প্রকাশ করেছেন বলে জেনেছি।

যুবরাজ বলেন, দর্শক ‘আদিম’ এর অনেক বিষয় ধরে ধরে কথা বলেছেন। বিষয়বস্তু ছাড়াও সিনেমার রঙ বিন্যাস নিয়ে নাকি অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এরমধ্যে ‘আদিম’ নিয়ে দর্শকের একটি প্রশ্ন আমার মনে ধরেছে। ‘জীবনের আলোর রূপ ফুটিয়ে তুলতেই কি সিনেমাটি একটু ডার্ক?’, ইতালির মতো মস্কোতেও বেশ কয়েকজন আদিম নিয়ে এমন মন্তব্য করেছিলেন। ‘আদিম’ যে ধরনের গল্প, এর চরিত্রগুলোর আন্তঃসম্পর্ক নিয়েও নিজেদের দারুণ পর্যবেক্ষণ সম্পর্কে দর্শকের অভিমত জানতে পেরেছি। এগুলো নিঃসন্দেহে ভালো লাগার মতো ব্যাপার।

শুধু দর্শক নয়, নানান দেশ থেকে আগত বিভিন্ন চলচ্চিত্র উৎসব সংশ্লিষ্টরাও ‘আদিম’ এর প্রশংসা করেছেন বলে জানিয়েছেন ক্লিমেনটিনে। সেই সঙ্গে যুক্তরাজ্যের একটি চলচ্চিত্র উৎসব ‘আদিম’ প্রদর্শনীর জন্য আগ্রহ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট একজন।

Reneta

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

সদ্য সমাপ্ত ৪৪তম মস্কো চলচ্চিত্র উৎসবে ‘আদিম’ জিতে নিয়েছে সিলভার জর্জ সেন্ট অ্যাওয়ার্ড ও নেটপ্যাক সম্মাননা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদিমইতালিদুলালবাদশামস্কোযুবরাজ শামীমলিড বিনোদনসাদেকসিনেমাসোহাগী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT