চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মস্কোজয়ী ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ০১, অক্টোবর ২০২২
বিনোদন
A A

৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত বাংলাদেশি সিনেমা ‘আদিম’ এর গন্তব্য এবার নিউ ইয়র্ক! চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন আদিম নির্মাতা যুবরাজ শামীম।

এরআগে ফেসবুক স্ট্যাটাসে যুবরাজ জানিয়েছেন, নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ‘কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এ আদিম এর দুটি প্রদর্শনী হবে। এর মধ্যে একটি প্রদর্শনী আছে শহরের কুইন্স থিয়েটারে, এবং অন্যটি মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে।

নির্মাতা জানান, ২১ সেপ্টেম্বর কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের ইমেইল যোগে আমন্ত্রণ পেয়েছেন। তিনি ফেসবুকে লিখেন, উৎসবে আদিম এর দুটি প্রদর্শনী হবে। প্রথম প্রদর্শনীটি আয়োজক, জুরি, চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর এবং চলচ্চিত্রের অন্যান্য কলাকুশলীদের জন্য আর দ্বিতীয় প্রদর্শনীটি সাধারণ দর্শকেরা সম্মানীর বিনিময়ে দেখতে পারবেন।

১ নভেম্বর থেকে উৎসব শুরু হয়ে ৬ নভেম্বর শেষ হবে। ভিসা পেলে নির্মাতা নিজেও উৎসবে উপস্থিত থাকবেন বলে জানান। এ বিষয়ে যুবরাজ বলেন, কর্তৃপক্ষ ইতোমধ্যে আমাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। এখন ভিসা প্রসেসিং চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি উৎসবে উপস্থিত থাকতে পারবো।

মস্কো জয়ের পর গেল মাসে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে ‘আদিম’। ভিসা জটিলতায় সেই উৎসবে যোগ দিতে পারেননি নির্মাতা যুবরাজ। তবে উৎসবে ‘আদিম’ এর প্রতিনিধিত্ব করেন সহ-প্রযোজক ও নেদারল্যান্ডের লোটাস ফিল্মের স্বত্বাধিকারী ক্লিমেনটিনে এডারভিন।

টঙ্গীর একটি বস্তিতে হয়েছে ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। ছবির চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।

Reneta

আদিম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আদিমদুলালপোস্টারবাদশাযুবরাজযুবরাজ শামীমলিড বিনোদনসাদেকসিনেমাসোহাগী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকা বাবা–কন্যার আবেগের গল্প

মার্চ ৯, ২০২৬

‘দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, কূটনৈতিক আলোচনার কোন সুযোগ নেই’

মার্চ ৯, ২০২৬

নেপালের নতুন সরকার ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মার্চ ৯, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবাকে অভিনন্দন জানিয়ে পাশে থাকার আশ্বাস পুতিনের

মার্চ ৯, ২০২৬

আইসিসির সেরা একাদশে দাপট চ্যাম্পিয়ন ভারতের

মার্চ ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT