চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাগ্য বদলাক বা না বদলাক, আমি লেগে থাকবো: আদর

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৫:১৭ অপরাহ্ন ১৫, জুন ২০২২
বিনোদন
A A

লেখাপড়া করেন হোটেল ম্যানেজমেন্টে। সেখান থেকে ইন্টার্নের জন্য দেশের অভিজাত হোটেল ওয়েস্টিনের রিসেপশনে যোগ দিয়েছিলেন। চারমাস চাকরী করে সেখানে স্থায়ীও হন। সেই পাঁচতারকা হোটেলের রিসেপশন থেকে এবার রূপালি পর্দায় নায়ক হচ্ছেন আদর আজাদ!

শুক্রবার (১৭ জুন) তার প্রথম সিনেমা ‘তালাশ’ মুক্তি পাচ্ছে। সৈকত নাসিরের পরিচালনায় এতে আদরের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলী। সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি জানান, দেশের বড় বড় ৫৩টি সিনেমা হলে ‘তালাশ’ একযোগে মুক্তি পাচ্ছে।

ওয়েস্টিনের রিসেপশনে চাকরীর সময় ২০১৪ সালে চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আদর। সেই প্রতিযোগিতা তার ভাগ্য বদলে যায়। রাতারাতি পরিচিতি পান। চাকরী ছেড়ে মিডিয়াতে নিয়মিত হন। বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে থাকেন।

চ্যানেল আই অনলাইনকে আদর বলেন, চ্যানেল আইয়ের এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওয়েস্টিন কর্তৃপক্ষের সঙ্গে আমার সুসম্পর্ক তৈরি হয়। আমার ভাগ্য বদলে দেয় চ্যানেল আই। প্রতিষ্ঠানটি আমার আরেকটি পরিবার। সবসময় আমি চ্যানেল আই থেকে সাপোর্ট পাই।

ছোট থেকেই কালচারাল মাইন্ডের ছিলেন বলে জানালেন আদর। বললেন, নব্বই দশকে যখন বিটিভিতে বিকেলে সিনেমা দেখতাম তখন পর্দার নায়ককে দেখে নিজের মতো কল্পনা করতাম। তখন থেকে ফিল্মে দুর্বলতা আসে। তাছাড়া আমি ছোট করে স্টেজে গান বা বিভিন্ন অনুষ্ঠানে জড়িত ছিলাম। সেই ছোট ছোট স্বপ্নগুলো আজ সত্যি হতে যাচ্ছে। ভাগ্য বদলাক বা না বদলাক, আমি লেগে থাকবো। তবে সবার ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

২০১৮ সালে বেশি করে সিনেমার ভূত মাথায় চাপে আদরের। তখন নাটকে কাজ ছেড়ে দেন। স্থির করেন রূপালি পর্দার নায়ক হবেন। আদরের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তিনি বলেন, চ্যানেল আইয়ের রিয়্যালিটি শো এর ফাইনালের আগে যেমন ভয় সুখ উত্তেজনার অনুভূতি কাজ করছিল, ‘তালাশ’ মুক্তির আগে একই অনুভূতি কাজ করছে। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে।

Reneta

‘তালাশ’ সিনেমায় একজন রকস্টার-এর চরিত্রে অভিনয় করেন আদর আজাদ। গান ও ট্রেলার দিয়ে তিনি বুবলীর সঙ্গে নজর কেড়েছেন। অনেকেই মনে করেন, প্রথম সিনেমা দিয়েই জ্বলে উঠতে পারেন আদর আজাদ! পর্দায় তার রকস্টার অ্যাটিটিউড ছাপ ফেলতে পারে দর্শক হৃদয়ে।

ছবির পরিচালক সৈকত নাসির বলেন, আদরকে দেখে শুরুতে বলেছিলাম এই চরিত্র তোমাকে দিয়ে হবে না। কিন্তু সে আমাকে বলে, আমি পারবো। আমার ফিল্ম ক্যারিয়ারটা আপনি সুযোগ দিলে ঘুরে যেতে পারে। এই কথায় আমি নরম হয়ে যাই। তাকে দিয়ে ট্রাই করি। শুটিং করে বলেছি সে আসলে একটা ককটেল। স্ক্রিনে যে আদর কী করেছে ‘তালাশ’ দেখলে দর্শক বুঝতে পারবে।

আদর বলেন, পরিচালক সৈকত ভাইয়ের কাছে আমার গ্রুমিং ছিল দীর্ঘদিনের। সে কারণে কাজটা করতে সহজ লেগেছে। তবে পুরো চরিত্রটা ধরে এগুনো অনেক চ্যালেঞ্জ ছিল। বুবলীর মতো বড় স্টার প্রথম সিনেমায় পেয়েছি, এটাও বড় পাওয়া মনে করি।

”সিনেমাটা আমার কাছে একটা পাগলামি। এই পাগলামিটাই আমি করে যেতে চাই। এই পাগলামির কারণে ২০১৮ সাল থেকে ছোটপর্দায় কাজ ছেড়ে দেই। এরপর শুধু ফিল্ম নিয়েই পড়েছিলাম। ‘তালাশ’ এর মতো ছবির মাধ্যমে আমার অভিষেক হচ্ছে এটা আমার জন্য সবচেয়ে সম্মানের। আমি শুধু আমার চেষ্টাটা করে গিয়েছি। বিশ্বাস করি, পরিশ্রমের ফল দর্শক দেবেন।”

তিনি বলেন, ছবির গল্প শুনে এতটাই মুগ্ধ হয়েছিলাম যে, মনে হয়েছিল এই কাজটা আমারই। গত বছর শুটিং করলেও এখনও আমার প্রতিটি দৃশ্যের সংলাপ মুখস্ত। মনোযোগের কোনো কমতি ছিল না। পরিপূর্ণ ছবি যেমন হওয়া উচিত ‘তালাশ’ তেমনই। নানা সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। বিশ্বাস করি, ‘তালাশ’ দর্শকের ভালো লাগবেই।

ইতোমধ্যে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন আদর। তার মধ্যে রয়েছে সাইফ চন্দনের লোকাল, মোস্তাফিজুর রহমান মানিকের যাও পাখি বলো তারে, আলোক হাসানের নাকফুল। ওইসব সিনেমায় আদরের নায়িকা বুবলী, মাহি ও পূজা চেরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজাদআদরআদর আজাদতালাশনাকফুলনাসিরপাঁচ তারকাপূজা চেরীবুবলীমাহিরিসেপশনলিড বিনোদনসিনেমাসৈকতসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT