চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মাতামাতি, বিরক্ত শিল্পী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

সিনেমা থেকে বহু আগে নিজেকে গুটিয়ে নিয়েছেন নব্বই দশকের ব্যস্ত নায়িকা আঞ্জুমান আরা শিল্পী। তবে সিনেমার মানুষদের আয়োজনে প্রায়ই দেখা যায় এই নায়িকাকে। এমনকি শিল্পীদের হাঁকডাক কিংবা বিপদে নানাভাবে সহযোগিতা করে থাকেন সালমান শাহর ‘প্রিয়জন’ সিনেমার নায়িকা শিল্পী!

তবে এফডিসিতে সিনেমার চেয়ে সংগঠন ও নির্বাচন নিয়ে শেষ ক’বছর ধরে যে পরিমাণ মাতামাতি হচ্ছে এতে শিল্পী নিজেও অবাক হয়েছেন। তিনি বলেন, এফডিসিতে এখন নির্বাচন-সংগঠনের ক্ষমতায় আসার জন্য সবাই মরিয়া! এটা তো পলিটিক্যাল সেক্টর কিংবা পাবলিক প্রোপার্টি না!

‘শিল্পী সমিতি শিল্পীদের সংগঠন। রাজ্জাক আঙ্কেলরা (নায়করাজ রাজ্জাক) যখন ছিলেন, তখন শিল্পীদের বন্ধন বৃদ্ধিতে এই সমিতি বানিয়েছিলেন। কিন্তু এই সংগঠনের চেয়ারে বসার জন্য অনেকেই মরিয়া। আমার মনে হয়, যাদের কাজ নেই তারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে লাইমলাইটে আসতে চায়। শুধুমাত্র লাইমলাইটে আসার জন্য আদালত পর্যন্ত যাচ্ছে। দেখুন, আদালত পর্যন্ত যদি এই সমিতি না যেত তাহলে কি এই শিল্পী সমিতি ভাইরাল হতো?’-প্রশ্ন রাখেন শিল্পী।

নায়িকা শিল্পী মনে করেন, যদি সুষ্ঠু পরিবেশে শিল্পী সমিতির নির্বাচন হতো এবং সমিতির পদের মীমাংসা হতো তাহলে কোনোভাবে এই তুচ্ছ নির্বাচন ভাইরাল হতো না। তিনি বলেন, কাজ ছাড়া যাদের ভাইরাল হওয়ার ইচ্ছে তারা সমিতিকে পুঁজি করে ভাইরাল হচ্ছে। আমার চেয়ে সিনিয়র শিল্পী যারা আছেন তারাও কিছু করছে না। কাঞ্চন ভাই (ইলিয়াস কাঞ্চন)-এর মতো মানুষ এই শিল্পী সমিতির পদ নিয়ে টানা হেঁচড়ার কনট্রোল করতে পারেননি।

যাদের কেউ চিনতো না, তারা শিল্পী সমিতি নিয়ে পক্ষে বিপক্ষে কথা বলে পৃথিবীর সব বাঙালিদের কাছে পরিচিতি পেয়েছে উল্লেখ করে নায়িকা শিল্পী বলেন, ভালো এবং খারাপ দুই কাজের মাধ্যমে মানুষ ভাইরাল হয়। কেউ যদি মনে করে সে বিতর্কিত হয়ে ভাইরাল হবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

শিল্পী বলেন, এক শাকিব ছাড়া অন্যদের সেভাবে কাজ নেই। কাজ নেই তারা নানাভাবে লেগপুল করছে, অহেতুক বিতর্ক টেনে সমালোচনা করে বেড়াচ্ছে। আমাদের যুগে এতো এতো কাজ ছিল যে এগুলো সময় পেতাম না। এখন যেসব হচ্ছে এগুলো করলে কোনোদিন সিনেমার উন্নয়ন হবে না। আমাকেও নির্বাচনের জন্য বিভিন্ন জন ডাকেন। কিন্তু আমি বলে দিয়েছি, আমার দ্বারা এসব নোংরামি কোনোদিন হবে না। এমনেই অনেক ভালো আছি।

Reneta

চলচ্চিত্রে অশ্লীলতা গ্রাস করলে ২০০১ সাল নাগাদ সিনেমা ছাড়েন শিল্পী। কয়েক বছরের ক্যারিয়ারে তিনি সালমান শাহ, মান্না, বাপ্পা রাজ, আমিন খানদের সঙ্গে প্রায় ৩৫টির মতো সিনেমা করেন। ২০১২ সালে বিয়ে করেন। এরপর থেকে স্বামী, সন্তান এবং সংসার এই তিন ‘স’-তে নিজেকে ব্যস্ত রেখেছেন নায়িকা শিল্পী।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘প্রিয়জন’, ‘গৃহবধূ’, ‘শেষ প্রতীক্ষা’, ‘মুক্তি চাই’, ‘সুজনবন্ধু’  ‘বীর সন্তান’, ‘মিথ্যার মৃত্যু’, ‘শক্তের ভক্ত’, ‘লাভলেটার’, ‘দোস্ত আমার দুশমন’,‘কে আমার বাবা’, ‘রাজপথের রাজা’, ‘বাবা কেন চাকর’।

Jui  Banner Campaign
ট্যাগ: আমিন খাননায়িকা শিল্পীবাপ্পা রাজমান্নালিড বিনোদনশিল্পী সমিতিসালমান শাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT