চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রনায়িকা নিপুণের নতুন ছবির নায়ক ‘মেরিন ইঞ্জিনিয়ার’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ২৭, মে ২০২২
বিনোদন
A A

এফডিসির শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ ঘিরে হাইকোর্টের মামলায় লড়ার পাশাপাশি নতুন ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। নিরঞ্জন বিশ্বাসের পরিচালনায় ‘ভাগ্য’ নামে এ ছবির শুটিং চলছে। এতে নিপুণের বিপরীতে অভিনয় করছেন মাহবুবুর রশিদ মুন্না।

শুক্রবার দুপুরে রাজধানীর আফতাব নগরের কাশবনে এ ছবির শুটিং সেটে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় মুন্নার। তিনি জানান, পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার (সামুদ্রিক প্রকৌশলী)। ১৭ বছর ধরে তিনি তার পেশায় কর্মরত। সিনেমাকে ভালোবাসেন। তাই আবেগ ও ভালোবাসার জায়গা থেকে সিনেমা করছেন।

মুন্না অভিনীত দ্বিতীয় ছবি ‘ভাগ্য’। তিনি জানান, ইতোমধ্যে ছবির ৯০ শতাংশ শুটিং শেষ। এর আগে মুন্না ‘ধূসর কুয়াশা’ নামে একটি ছবি করেন, সেখানেও নায়িকা ছিলেন নিপুণ। উত্তম আকাশের পরিচালনায় ওই ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়।

মুন্না আরও বলেন, দেশ ও দেশের বাইরে ১৭ বছর ধরে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরী করেছি। এখনও কর্মরত। ছুটির দিনগুলোতে শুটিং করি। ইঞ্জিনিয়ারিং আমার পেশা। আমি আমার আসল পেশায় ভীষণ আন্তরিক। কিন্তু সিনেমা বা অভিনয় হচ্ছে আমার মনের খোরাক। মনের খোরাক ও আবেগ মেটানোর জন্য সিনেমা করছি। এমনও হয়েছে জাহাজ থেকে ডিউটি শেষে শুটিংয়ে এসেছি।

দ্বিতীয় ছবি ‘ভাগ্য’ প্রসঙ্গে মুন্না বলেন, গত বছর ছবির শুটিং আরম্ভ করি। কিন্তু নিপুণ নির্বাচনে ব্যস্ত থাকায় তার অংশের শুটিং শেষ করতে পারেনি। এখন তার অংশের কাজ শেষ। নিপুণের সঙ্গে যখনই কথা হয় সবসময় সে সিনেমা নিয়ে ভাবে। সে খুবই দায়িত্বশীল একজন শিল্পী। ভাগ্য ছবির জন্য সেসময় কীভাবে ভালো করা যায়, গানগুলো সুন্দর হয় এসব চিন্তা করেছে।

অজানাকে জানা ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ভাগ্য’। এ বছরই মুক্তি দেয়ার কথা জানিয়েছে প্রযোজনা সংস্থা হালিমা কথাচিত্র।

Reneta

মুন্না বলেন, আমার বাবা শিক্ষক ছিলেন। গল্প লিখতেন। তার গল্পে ছবি হয়েছিল। সেই সুবাদে শৈশবে এফডিসি যাই। প্রয়াত অভিনেতা নাসির খান আংকেলের সঙ্গে শুটিংয়ে একদিন ভাত খেয়েছিলাম। উনি বলেছিলেন, এফডিসির ভাত যে খায় সে আর এফডিসি ছাড়তে পারে না। তার কথাই সত্যি হয়েছে।

প্রথম সিনেমার অভিজ্ঞতা জানিয়ে মুন্না বলেন, ‘ধূসর কুয়াসা’য় প্রথম তিনদিন ব্লাকে টিকেট বিক্রি হয়েছিল। প্রদর্শক সমিতির মিয়াঁ আলাউদ্দিন আংকেল আমার সাধুবাদ জানিয়েছিলেন। ছোটবেলা আমি টিকেট কেটে সিনেমা দেখতাম, এখন আমার ছবি মানুষ টিকেট কেটে দেখেছে এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

চিত্রনায়িকা নিপুণ বলেন, মুন্না ভাই  ইঞ্জিনিয়ার কিছুদিন আগে জেনেছি। উনি সিনেমা ভালোবাসেন বলেই এসেছেন। তার সঙ্গে পূর্বে কাজের অভিজ্ঞতা ভালো তাই আবারও কাজ করছি। তার মতো মানুষ আরও যারা আছেন তাদেরও বলবো আপনারা সিনেমাতে আসুন।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিজায়েদনিপুণভাগ্যমামলালিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT