চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং সেটে আগুনে পুড়লো অভিনেত্রীর চুল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

বিপদ যেন পিছুই ছাড়ছে না ভারতীয় অভিনেত্রী ছবি মিত্তলের। একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছেন এই অভিনেত্রী। প্রথমে ক্যানসার, এরপর কস্টোকন্ড্রাইটিস। এবার চুলে আগুন লেগে ভয়ানক বিপদের মুখে পড়লেন ছবি মিত্তল!

অভিনেত্রীর পোস্ট থেকে জানা গেছে, শুটিং সেটে অসতর্কতার কারণে চুলে আগুন ধরে যায় ছবি মিত্তলের। নিজেই শুটিং সেটে আগুন লাগার সেই ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই দেখা গেছে, ছবি মিত্তলের চুলে আগুন লেগে যাওয়ার ঘটনা।

ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘সেটে দুর্ঘটনা ঘটছে, কিন্তু আমার চুলে আগুন ধরার কারণে বিষয়টা আরও ভয়ঙ্কর মনে হয়েছে! ঘটনাক্রমে আমিও ক্যামেরায় ধরা পড়লাম! ভিডিওটা লাইভ।’

গত বছর এপ্রিলে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ছবি। জানিয়েছিলেন, তার স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে। যে কারণে তার অস্ত্রোপচারও হয় এবং রেডিয়েশন থেরাপিও নিতে হয় তাকে। পরে ছবি নিজেই নিজেকে ক্যানসার মুক্ত বলে ঘোষণা করেন।

এরপর চলতি বছরে আবার অসুস্থ হয়ে পড়েছিলেন ছবি। কস্টোকন্ড্রাইটিস রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। অভিনেত্রী জানান, ‘অস্টিওপেনিয়ার জন্য আমি যে ইনজেকশনটি নিয়েছিলাম এটা তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কিংবা ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন নেওয়ার কারণেও এটা হতে পারে। আবার লাগাতার সর্দি-কাশির কারণেও হতে পারে।’

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Jui  Banner Campaign
ট্যাগ: ছবি মিত্তলভারতীয় অভিনেত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জাঙ্ক ফুড কি সিগারেটের মতোই ক্ষতিকর, যা বলছে গবেষণা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

২০২৬ সালের হজের ভিসা ৮ ফেব্রুয়ারি থেকে শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT