চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘের সংস্কার চেয়ে শিল্পীদের ৫ দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র সংস্কার চেয়ে এক হয়েছেন সংগঠনটির সাধারণ সদস্যরা। সংগঠনের সংস্কার চেয়ে শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এক হন শিল্পীরা। কয়েক ঘণ্টা ধরে চলা বৈঠকের পর আসে চূড়ান্ত সিদ্ধান্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাধারণ অভিনয়শিল্পীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বেলা ১১ টার সময় আমরা সমমনা সংস্কারকামী পেশাদার অভিনয়শিল্পীরা নিকেতনের ‘গ্রাউন্ড জিরো’-তে বসেছিলাম এবং পারস্পরিক আলোচনা এবং সেখানে উপস্থাপিত প্রস্তাবের ভিত্তিতে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা চাই দেশের মানুষ সেই সিদ্ধান্তগুলো জানুক এবং নিজেদের মতামত জ্ঞাপন করুক।

সর্বসম্মতিক্রমে যে পাঁচ দাবি জানালেন সাধারণ শিল্পীরা-

১. অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ- এর সাথে বেশ কয়েকবার আমরা আলোচনা করতে চেয়েছি। আলোচনার কথা তোলার পর তাদের নিয়ম অনুযায়ী চিঠি পাঠাই। চিঠি পাঠানোর পর ওনারা জানান যে ওনারা শুধুমাত্র সংগঠন এর সদস্য যারা নন তাদের সাথে বসবেন না। কিন্তু আমরা সকল সাধারণ পেশাদার অভিনয়শিল্পীরা একসাথে আলোচনা করে সংস্কার করতে চেয়েছি। তাই আজ ৭ তারিখ ওনাদের গ্রাউন্ড জিরোতে আমরা চায়ের দাওয়াত দিই। কিন্তু ওনারা ফিরতি চিঠিতে জানান যে ওনারা সংগঠন এর সদস্য যারা নন তাদের সাথে আলোচনা করবেন কিনা সেটা সাধারণ সদস্যদের সাথে কথা বলে জানাবেন। সংস্কারকামী শিল্পীদের সংগঠনভুক্ত ‘সদস্য’ কিংবা ‘অ-সদস্য’ এই সকল শব্দ ব্যবহার করে বৈষম্যমূলক আচরণ করেছেন। সেই আচরণের প্রেক্ষিতে তাদের কাছ থেকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ মূলক বক্তব্য আশা করছি। আমরা তাদের বলতে চাই বাংলাদেশের সকল অভিনয়শিল্পীকে ‘সদস্য’ ও ‘ অ-সদস্য’ এই ধরনের বৈষম্যমূলক দৃষ্টিতে না দেখে ‘অভিনয়শিল্পী’ হিসেবে দেখুন। আপনাদের সাথে কথা বলার অধিকার যেন সবাই পায় সে ব্যবস্থা তৈরি করতে হবে এবং যে ঘটনা আপনারা আমাদের সঙ্গে ঘটিয়েছেন তার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দেবেন।

২.পরিবর্তনশীল বৈষম্যবিরোধী আন্দোলনমুখর বাংলাদেশে, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ- এর বর্তমান কমিটি, উপদেষ্টামণ্ডলি, কার্যকরী সদস্য, এবং সাধারণ সদস্যদের মধ্যে যারা একটি নির্দিষ্ট শাসন কাঠামোর পক্ষে নিজেদের অবস্থান নিয়ে এবং সমস্ত মানবিক প্রসঙ্গগুলোকে এড়িয়ে গিয়ে অমানবিক-অশিল্পীসুলভ আচরণ করেছেন, তাদের সবাইকে পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করতে হবে এবং ১০ সেপ্টেম্বর এর মধ্যে আমাদের সাথে ওনাদের বসতে হবে।

৩. উল্লিখিত এক এবং দুই নম্বর প্রস্তাবে যদি ওনারা অনীহা প্রকাশ করেন, তাহলে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৪ এরমধ্যে (পারলে আজ বা কালকের মধ্যে) বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং সকলকে পদত্যাগ করতে হবে।

Reneta

৪. পদত্যাগ পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন রিফর্মেশন কমিটি গঠন হবে এবং সেই কমিটির আওতায় আগামী ৬ মাস সময়ের মধ্যে আমাদের সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এই সংগঠনটিকে কীভাবে আধুনিক, যুগোপযোগী এবং সকল পেশাদার অভিনয়শিল্পীদের কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরা যায় তা বাস্তবায়ন করার ব্যবস্থা করবে। এবং পরবর্তী নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং পরিবেশ তৈরি করার ব্যবস্থা গ্রহণ করবে।

৫. আমরা সংস্কারকামী সমন্বিত সাধারণ অভিনয় শিল্পীবৃন্দের পক্ষ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন দৃশ্যমাধ্যমের অভিনয়শিল্পীদের আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি যে- আসুন আমরা একযোগে আমাদের সকল অভিনয়শিল্পীর স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষা করবে যে সংগঠন সেই ধরনের একটি সংগঠনের রূপরেখা প্রণয়ন করি। আমরা সবার উদ্দেশ্যে বলছি, আসুন বাংলাদেশের সকল দৃশ্যমাধ্যমের পেশাদার অভিনয়শিল্পীরা মিলে কথা বলা শুরু করি এবং নতুন করে বৈষম্যহীন একটি সংগঠন নির্মাণে একসঙ্গে এগিয়ে যাই।

শনিবারের বৈঠকে উপস্থিত ছিলেন ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন, নাদিয়া আহমেদ, এফ এস নাঈম, শ্যামল মাওলা, স্পর্শিয়া, সোহেল মন্ডল, কাজী নওশাবা, মৌসুমী হামিদ, মোস্তাফিজ নূর, খায়রুল বাসার, মনোজ প্রামাণিক, সেন্টু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আজমেরী হক বাঁধনএফ এস নাঈমকাজী নওশাবাখায়রুল বাসারনাদিয়া আহমেদমনোজ প্রামাণিকমোস্তাফিজ নূরমৌসুমী হামিদলিড বিনোদনশ্যামল মাওলাসিয়াম নাসিরসেন্টু
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT