হলিউডে অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারদের চলমান ধর্মঘট এ বছরের শেষ পর্যন্ত গড়াতে পারে। স্ট্রিমিং সার্ভিসগুলোর পারিশ্রমিক, চুক্তির মেয়াদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অসন্তোষসহ বেশ কিছু দাবিতে তাদের ধর্মঘট চলছে। শিল্পীরা শুটিং বন্ধ রাখার পাশাপাশি সিনেমার প্রিমিয়ার শো, প্রচার এবং অ্যাওয়ার্ড সেরিমনির মতো আয়োজনেও যোগ দিচ্ছেন না।







