চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুমের মধ্যে চিরঘুমে ‘চিরদিনই তুমি যে আমার’ অভিনেতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ন ০৯, মার্চ ২০২৬
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী আর নেই। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘুমের মধ্যেই স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আর্টিস্ট ফোরাম।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানান, ভোরে ঘুমের মধ্যেই হঠাৎ স্ট্রোক করেন তমাল রায়চৌধুরী। এরপর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে টালিগঞ্জের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য অভিনেতার মরদেহ টেকনিশিয়ান্স স্টুডিওতে রাখার কথা। সেখানে সহকর্মী ও ভক্তরা শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

তমাল রায়চৌধুরীর মৃত্যুতে স্মৃতিচারণ করেছেন সহশিল্পীরা। অভিনেতা দেবদূত ঘোষ বলেন, থিয়েটারের মধ্য দিয়েই অভিনয়জগতে তাঁর যাত্রা শুরু। পরে সিনেমা ও সিরিয়ালে নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। শুধু দক্ষ অভিনেতাই নন, প্রাণবন্ত ও সদা হাস্যময় একজন মানুষ ছিলেন তমাল রায়চৌধুরী। শুটিং না থাকলেও প্রায়ই স্টুডিওতে এসে সহশিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে আড্ডা দিতেন।

বাংলা চলচ্চিত্রে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের চরিত্রেই অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘লে হালুয়া লে’, ‘বিন্দাস’, ‘জাতিস্মর’, ‘গোরস্থানে সাবধান’, ‘আমাজন অভিযান’ ও ‘চাঁদের পাহাড়’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তমাল রায়চৌধুরী।

তবে বেশ কয়েক বছর ধরেই বড় পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেতা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শারীরিক সমস্যার কারণে নিয়মিত কাজ করা কঠিন হয়ে পড়েছিল। তাঁর বুকে পেসমেকারও বসানো হয়েছিল। দূরে গিয়ে শুটিং করা সম্ভব না হওয়ায় ধীরে ধীরে অভিনয় থেকেও নিজেকে সরিয়ে নেন তিনি।

Reneta

স্কুলজীবন থেকেই নাটকের প্রতি ঝোঁক ছিল তমাল রায়চৌধুরীর। ১৯৬২ সাল থেকে থিয়েটারে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। সেখান থেকেই ধীরে ধীরে সিনেমা ও টেলিভিশনের জগতে নিজের জায়গা করে নেন এই অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাচিরদিন তুমি যে আমার’চ্যালেঞ্জতমাল রায়চৌধুরী
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT