চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই পরিচালকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নায়ক রিয়াজের মামলা

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
৮:৫৯ পূর্বাহ্ন ১৮, এপ্রিল ২০২৩
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদের বিরুদ্ধে গত ১ এপ্রিল ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস কাজল) নামের এক পরিচালক। তখন রিয়াজ তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন বলে জানান; অবশেষে তাই করলেন এই চিত্রতারকা।

পরিচালক জ্যাম্বস্ কাজলের বিরুদ্ধে ১৬ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় সাইবার ট্রাইবুনালে ঢাকায় একটি মামলা দায়ের করেন রিয়াজ। যার পিটিশন মামলা নং ১৬৭/২০২৩।

মামলা দায়ের করার পর সোমবার রাতে চ্যানেল আই অনলাইনকে রিয়াজ বলেন, যিনি আমাকে নোংরা উপাধি দিয়েছেন আমি মনে করি এগুলোতে আমার সম্মানহানি হয়েছে। শুরুতে বলেছিলাম এসবের বিরুদ্ধে মামলা করবো। আমি আমার কথা রেখেছি।

রিয়াজ আরও বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে আইনের আশ্রয় নেওয়া আমার অধিকার। এজন্য আমি সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করেছি। বিজ্ঞ আদালত আমার মামলাটি আমলে নিয়ে পিবিআই-কে তদন্তভার দিয়েছেন। আইনের প্রতি আমি আস্থাশীল। সত্য মিথ্যে কোনটি তা আদালত রায় দেবেন।

নিকট অতীতে চলচ্চিত্রাঙ্গনে আরও দেখা গেছে, সম্মানিত একাধিক শিল্পীর বিরুদ্ধে হঠাৎ কেউ কেউ লিখিতভাবে গুরুতর অভিযোগ জমা দেন। সেগুলো যাচাইবাছাই করার আগেই ফলাও করে খবর প্রকাশ হয়। শুধুমাত্র একপক্ষের অভিযোগের ভিত্তিতে সেইসব শিল্পীকে তুলোধুনো করে কাঠগড়ায় তোলা হয়।

আলাপকালে এ প্রসঙ্গ টেনে রিয়াজ বলেন, যেকোনো শিল্পীর বিরুদ্ধে যখন যে যা খুশি এসে চিঠি দিচ্ছে এবং প্রেসে কথা বলছে। সেই শিল্পীর মানইজ্জত নিয়ে রীতিমতো খেলা করা হচ্ছে। এগুলো তো কিছুদিন পর চাঁদাবাজির নতুন রুলস হতে পারে!

Reneta

রিয়াজ মনে করেন, নানান বানোয়াট তথ্য উপস্থাপন করে কেউ কেউ এগুলোকে ব্ল্যাকমেইল এর টোপ হিসেবে ব্যবহার করতে পারেন। এসব ঘটনা যেন আগামীতে না ঘটে সেই কারণে তিনি তার অবস্থান থেকে তার সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেন।

সিনেমায় দুই যুগের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন রিয়াজ। তিনি বলেন, একজন রিয়াজকে সাধনা করে চলতে হয়েছে। ক্লিন ইমেজ রাখার জন্য একপা সামনে বাড়ালে ভালো মন্দ বোঝার জন্য দুই পা পিছনে যেতে হয়েছে। এরমধ্যে অনেক ত্যাগ তিতিক্ষা তো আছেই।

“এজন্য আমার যেমন কষ্ট করতে হয়েছে তেমনি অনেক অর্জন আছে। এফডিসির মত জায়গায় দাঁড়িয়ে যদি হঠাৎ কোনো পরিচালক আমার নামে প্রতারণার অভিযোগ করেন তা কোনোভাবে কাম্য নয়। আইসিটি অ্যাক্টে মামলা করেছি। আমার আইনজীবী আরও দুটো মানহানীর মামলার পরামর্শ দিয়েছেন।”

রিয়াজ বাদী হয়ে দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, আসামী হারুন অর রশীদ ওরফে জ্যাম্বস কাজল ৩১ মার্চ তার বিরুদ্ধে ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয়, হেনস্থা ও হীন উদ্দেশ্যে মিথ্যে মানহানিকর বক্তব্য দিয়ে একটি পোস্ট দেন। ১ এপ্রিলে এফডিসিতে এক সংবাদ সম্মেলন করে রিয়াজের বিরদ্ধে মিথ্যা তথ্য ও মানহানিকর বক্তব্য প্রদান করেন হারুন অর রশীদ (জ্যাম্বস কাজল)।

রিয়াজ মনে করেন, এসব অভিযোগ একতরফা নিউজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার ফলে তার চরমভাবে ইমেজ ক্ষুন্ন হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মামলাটি আদালত গ্রহণ করে পুলিশ বুর‍্যো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেয়। তদন্ত সাপেক্ষে ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এফডিসিনায়কপরিচালকমামলারিয়াজরিয়াজ আহমেদলিড বিনোদনসাইবার সিকিউরিটিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে খেলব না আমরা বলিনি: সূর্যকুমার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

টানা তৃতীয়বার ‘‘মার্কেট লিডার (টিভি)’’ পুরস্কার জিতল টিভি হাট

ফেব্রুয়ারি ৫, ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

ফেব্রুয়ারি ৫, ২০২৬

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT