স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. রোবেদ আমীনকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ-এনসিডি লাইন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব এম. কে. হাসান জাহিদ স্বাক্ষরিত করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপক ডা. রোবেদ আমিনকে (৪১৩৯২) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞপনে উল্লেখ করা হয়েছে।








