চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রাজউকে দুদকের অভিযান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্লট বরাদ্দে জালিয়াতি, ঘুস লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজউকে ২ দিনব্যাপী এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার ২৫ ফেব্রুয়ারি দুদক প্রধান কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন প্লটের রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়। সংগৃহীত নথিপত্র যাচাইয়ে দেখা যায়, রাজউক কর্তৃক নিকুঞ্জ-২, উত্তরা আবাসিক এলাকাসহ বেশ কিছু অভিজাত এলাকায় প্লট বরাদ্দ প্রক্রিয়ায় দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে।

এদিকে মাগুরায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ওষুধ, কেমিক্যাল ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে প্রায় ৫ কোটি টাকার দুর্নীতি এবং চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানাবিধ অনিয়মের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরেজমিনে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে ডাক্তার ও নার্সদের সেবা প্রদানের মান, সরবরাহকৃত ওষুধ, খাবারের মান পর্যবেক্ষণ করে হাসপাতালের সার্বিক সেবার অবস্থা জানার চেষ্টা করা হয়। এ সময় হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোর রুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর পরিদর্শন করে টিম। প্রাথমিক পর্যালোচনায় চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। প্রাপ্ত অনিয়মসমূহ হাসপাতালের তত্ত্বাবধায়ককে অবহিত করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করে দুদক। অভিযানকালে হাসপাতালের টেন্ডার সংশ্লিষ্ট সকল কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

এছাড়া, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কালিবাড়ি খাল উপ-প্রকল্প পুনঃখননে ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দকৃত টাকার ১০ শতাংশ কাজও না করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বর্ণিত খাল পরিদর্শন করে, স্থানীয় লোকজনের সাথে কথা বলে এবং রেকর্ডপত্র সংগ্রহ করে।

Jui  Banner Campaign
ট্যাগ: দুদকরাজউক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রাজউকে দুদকের অভিযান

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময় বাড়ল

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন করে গেজেট প্রকাশ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

কক্সবাজারের গ্যাস পাম্পে ২ দফায় আগুন

ফেব্রুয়ারি ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT