নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীসহ অবৈধ সম্পদ ও দুর্নীতির অভিযোগে বিগত সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। তদন্তে দুর্নীতির সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক। দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাত করে রাজনীতিবিদদের দুর্নীতির সহায়ক হিসেবে আমলাদের বিষয়ে তদন্ত করতে দুদককে আহŸান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।







