ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি বলেছে, বড় দুর্নীতির পেছনে রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ প্রভাবশালীরা থাকায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে না দুদক। সংবাদ সম্মেলনে টিআইবি আরও বলেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, স্বদিচ্ছা ও সৎসাহসের অভাবেই বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা যাচ্ছে না। তবে দুদকের আইনজীবী’র দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে টিআইবি এসব কথা বলছে।







