নতুন ঘোষিত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলে টানা চতুর্থ দিনের আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। এ অবস্থায় আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শিক্ষক নেতাদের সাথে আলোচনায় বসার কথা থাকলেও তা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রীর আন্তরিকতা নিয়ে দ্বিধায় শিক্ষক নেতারা।

