চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আবরার ফাহাদ হত্যা জায়েজ’ বক্তব্যের দায় যুবদলের ওপর চাপাল ছাত্র ইউনিয়ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ন ২৮, মে ২০২৫
রাজনীতি
A A

জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজের মন্তব্যকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা শাহরিয়ার ইব্রাহিমের ‘জাশির কুত্তা আবরার ফাহাদকে হত্যা করা কেন জায়েজ ছিল দেখ তোরা’ বক্তব্যের দায় জাতীয়তাবাদী যুবদলের ওপর চাপিয়েছে বাম সংগঠন ছাত্র ইউনিয়ন।

বুধবার (২৮ মে) বাম সংগঠনটি জানায়, শাহরিয়ার ইব্রাহিম একদা ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সাথে সম্পৃক্ত জানা গেছে।

সংগঠনটি জানায়, আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে সমর্থন করে মন্তব্য করা শাহরিয়ার ইব্রাহিম ছাত্র ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট কেউ নন, তার বক্তব্যের দায়ভার ছাত্র ইউনিয়নের নয়। আবরার ফাহাদের হত্যাকাণ্ড নিয়ে ইব্রাহিমের বক্তব্য ছাত্র ইউনিয়ন সমর্থন করে না।

একইসাথে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজের বক্তব্যকে ‘একটি বিতর্কিত মন্তব্য’ বলে দাবি করেছে ছাত্র ইউনিয়ন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্য প্রত্যাখান করেন।

নেতৃবৃন্দ বলেন, আবরার ফাহাদকে হত্যার পর ছাত্র ইউনিয়ন সর্বাগ্রে সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। বিচার নিশ্চিতে রাজপথে থেকেছে। তাই শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক বক্তব্য হিসেবে ধরে নেওয়ার কোন সুযোগ নেই। শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যের দায়ভার শুধুমাত্র তার। তিনি একদা ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সাথে গুলিয়ে ফেলার সুযোগ নেই। আমরা ইব্রাহিমের বক্তব্যের নিন্দা জানাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবরার ফাহাদছাত্র ইউনিয়নযুবদলের ওপর দায় চাপাল ছাত্র ইউনিয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ নিয়ে সংসদে বিতর্ক

মার্চ ২৯, ২০২৬

৮ বছর হামের টিকা দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

একযোগে ইরান–হিজবুল্লাহর হামলা, ইসরায়েলের ১০০ শহরে বেজে উঠল সাইরেন

মার্চ ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রমিকদের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

মার্চ ২৯, ২০২৬

মারা গেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির নায়ক রাহুল

মার্চ ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT