দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় গত ১ দিনে প্রায় একশ’ ফিলিস্তিনির প্রাণহানির খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটিও দ্বিতীয়বারের মতো পিছিয়েছে। ইসরাইলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬শ’ ৬৭ জনে।







