শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। তৃতীয়বারের মতো অমর একুশে বইমেলা-এ বই প্রকাশ করলেন চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ। এবার তিনি পাঠকদের জন্য নিয়ে আনছেন কবিতার বই ‘কথা দিলাম’।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ চলচ্চিত্র প্রযোজনার জগতে পরিচিত মুখ হলেও লেখালেখির প্রতি তার আগ্রহ নতুন নয়। এ কারণে এর আগেও দুবার তিনি বই প্রকাশ করেছিলেন।
ব্যক্তিগত অনুভূতি, প্রতিশ্রুতি, ভালোবাসা ও সময়ের নানা টানাপোড়েন উঠে তার এবারের কবিতার বইতে। বুধবার (৪ মার্চ) থেকে ‘কথা দিলাম’ বইটি মেলায় পাওয়া যাবে বলে জানান আব্দুল আজিজ। প্রকাশ করছে বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রকাশনী। বইটি মূল্য ১০০ টাকা।
লেখালেখির এই যাত্রা অব্যাহত রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন আব্দুল আজিজ বলেন, সিনেমা যেমন আমার ভালোবাসা, তেমনি কবিতাও আমার মনের আরেকটা জায়গা।
এর আগে ‘কিছু কথা কিছু ব্যথা’ (২০১৯), এবং ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ (২০২৩) নামে দুটি বই প্রকাশ করেছিলেন আব্দুল আজিজ।





