বিনোদন

সালমানের বাড়িতে হলো আমিরের মেয়ের মেহেদি অনুষ্ঠান

অভিনেতা সালমান খান ও আমির খান পরিবারের সঙ্গে মেহেদি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খান ও আমির খান পরিবারের সদস্যরা সালমানের বাড়িতে মেহেদি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যা একটি পারিবারিক উৎসব।. Channel i News – চ্যানেল আই নিউজ

আজ আমির খানের মেয়ে ইরার বিয়ে। বিয়ের আগের রাতে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ইরার জন্য বিশেষ আয়োজন করেছিলেন সালমান। সেই আয়োজনে সপরিবারে গিয়েছেন আমির খান।

জানা গেছে সালমানের বাড়িতে বসেছিল ইরার মেহেদি অনুষ্ঠানের আসর। তার আগে দুপুরে আমিরের বাড়িতে অনুষ্ঠিত হয় ইরা-নূপুরের গায়ে হলুদ।

সালমানের বাড়িতে যাওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ছেলে জুনেইদের সঙ্গে লেন্সবন্দি হন আমির। অন্যদিকে অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও ছোট ছেলে আজাদকেও দেখা যায় সালমানের বাড়ির গেটে।

বুধবার সকালে বসেছে ইরার জমজমাট সঙ্গীতের আসর। রাতে বিয়ে। বিয়ের আসর মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পাঁচতারা হোটেল তাজ ল্যান্ডস এন্ডে বসবে। বিয়ের অনুষ্ঠানে কাছের বন্ধু ও দুই পরিবার সামিল হবে।

ইরা আর নূপুরের বিয়ের রিসেপশন পার্টির একটি মুম্বাইতে এবং অপরটি জয়পুরে হবে। মুম্বাইয়ের রিসেপশনে বলিউড তারকাদের মেলা বসতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

বিষয়:আমির খানইরা খানসালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…