চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরের ছবি ঘিরে নকলের অভিযোগ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ন ১৫, মে ২০২৫
বিনোদন
A A

বলিউডে আমির খানের সিনেমা মানেই ভিন্নধর্মী কোন গল্প। কিন্তু বছর কয়েক ধরে সময়টা ভালো যাচ্ছে না এই অভিনেতার। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ সিনেমার বক্স অফিস ব্যর্থতার পর নিজেকে গুটিয়ে রেখেছিলেন আমির খান।

তিন বছর পর অভিনেতা ফিরছেন ‘সিতারে জামিন পার’ নিয়ে। ইতোমধ্যেই যার ট্রেলার মুক্তি পেয়েছে। আর ট্রেলার মুক্তির পরই নকলের অভিযোগ উঠেছে মুক্তির অপেক্ষায় থাকা আমিরের এই ছবিকে ঘিরে।

আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ‘সিতারে জামিন পার’ পুরোপুরি মৌলিক সিনেমা নয়। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া হলিউডের সিনেমা ‘চ্যাম্পিয়নস’-এর প্রেরণায় নির্মিত হয়েছে। তবে নেটিজেনরা বলছেন, প্রেরণা নয়; বরং এটি ওই হলিউডের সিনেমাটির ফ্রেম বাই ফ্রেম অনুসরণ করে নির্মিত হিন্দি সিনেমা।

মূল ওই ছবিতে উঠে এসেছে এক কোচের গল্প। যিনি বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের একটি দল গড়ে তোলেন, তাদের দক্ষতা প্রকাশ্যে আসে। এতে শুধু সেই শিশুরা নয়, পাশাপাশি কোচের নিজের জীবনেও বদল আসে। ‘সিতারে জামিন পার’–এর ট্রেলারেও এমনই এক গল্পের ইঙ্গিত দিচ্ছে। তা দেখেই নেটিজেনরা আমিরের সিনেমাটিকে কটাক্ষ করেছেন।

একজন লিখেছেন, তিন বছর পর আমিরের উচিত ছিল দারুণ কিছু দিয়ে প্রত্যাবর্তন করা। যেমনটা শাহরুখ খান করেছিলেন ‘পাঠান’ দিয়ে। কিন্তু এই সিনেমা মনে হয় না দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে।

অন্য এক নেটিজেন বলিউডের সমালোচনা করে লিখেছেন, বলিউড এমন এক শিল্পক্ষেত্র যেখানে মৌলিকতা বলতে কিছু নেই। এ হল এক ‘রিমিক্স’ এর কারখানা। যেখানে হলিউড বা টালিউড, দক্ষিণী-সবই আছে।

Reneta

আরেকজন মন্তব্য করেছেন, ‘আমির খানের আগের সিনেমাটিও ছিল রিমেক। “লাল সিং চাড্ডা” তৈরি হয়েছিল “ফরেস্ট গাম্প”-এর প্রেরণায়। কিন্তু সেই সিনেমার ব্যর্থতার পরও কেন আবার রিমেক!

Jui  Banner Campaign
ট্যাগ: ‘সিতারে জামিন পার’আমির খাননকললাল সিং চাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ক্রিনটাইম বাড়াতে অ্যাপ ডিজাইন করে না মেটা: আদালতে মার্ক জুকারবার্গ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ফাইল ছবি

নতুন মন্ত্রীদের দ্বিতীয় কার্যদিবসে কর্মচঞ্চল সচিবালয়

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় গম চাষে ঝুঁকছেন চাষিরা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজানের প্রথম সেহরি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT