চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিনেমার ব্যর্থতায় ভেঙে পড়েছিলেন আমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ২৫, মার্চ ২০২৬
বিনোদন
A A

গেল চার বছর ধরে পর্দার আড়ালে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। যদিও ভেবেছিলেন সিনেমা ছেড়ে দেবেন, তবে সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন অভিনেতা!

মূলত নিজের এক ছবির ব্যর্থতায়ই ভেঙে পড়েছিলেন আমির। হলিউডের কালজয়ী ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আমিরের স্বপ্ন ছিল আকাশচুম্বী। কিন্তু সেই ছবিই তার ক্যারিয়ারে নিয়ে আসে চরম হতাশা।

দীর্ঘ তিন বছরের পরিশ্রম শেষে ২০২২ সালে মুক্তি পায় ‘লাল সিং চাড্ডা’। ছবিটির স্বত্ব কেনার জন্য একটি সংস্থা আমিরকে ১৮০ কোটি টাকা দিলেও ছবি নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো পরামর্শই গ্রাহ্য করেননি অভিনেতা।

আমির ভেবেছিলেন, ছবিটি অনায়াসেই ৩০০ কোটির ঘর ছাড়িয়ে যাবে। কিন্তু মুক্তির পর দেখা যায় উল্টো চিত্র। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পাশাপাশি নেটিজেনদের কঠোর সমালোচনায় বিদ্ধ হন এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করে আমির খান বলেন, ‘আমি খুব সহজেই ধরে নিয়েছিলাম, ২০০ কোটির ছবি ৩০০ কোটি অনায়াসে ব্যবসা করবে। আসলে আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। এই মনে হওয়াটা ভুল ছিল। আসলে এই ছবিটা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতেই পারেনি।’

ব্যর্থতার সেই দিনগুলোতে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন আমির। নিজের আবেগ নিয়ন্ত্রণ করা তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

Reneta

আমির জানান, ‘সেই সময় এই ব্যর্থতার কথা ভেবে ভেবে সারা দিন আমার চোখে জল চলে আসত। আমি নিজের আবেগকে ধরে রাখতে পারতাম না। কিন্তু সেই সময় আমার মা, দুই বোন, আমার সন্তানেরা এবং আমার প্রাক্তন স্ত্রী সবাই সহযোগিতা করেছে ওই পরিস্থিতি থেকে আমাকে বের করে আনার জন্য।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানবলিউডবলিউডের মিস্টার পারফেকশনিস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬

মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মার্চ ২৫, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান, ছবি: সংগৃহীত।

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে সাহায্য করছে তুরস্ক

মার্চ ২৫, ২০২৬

ফেরিতে ওঠার সময় নদীতে ডুবলো যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

মার্চ ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ঐক্য, দেশপ্রেম ও উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT