চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ন ২৬, মার্চ ২০২৬
বিনোদন
A A

বক্স অফিসের রেকর্ড ভাঙায় অব্যাহত ‘ধুরন্ধর ২’। গেল ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর থেকেই এই স্পাই থ্রিলারটি দুর্দান্ত ব্যবসা করছে। এমনকি এটি এখন বিশ্বব্যাপী ১০০০ কোটির আয় অতিক্রম করেছে।

ইতোমধ্যেই আলিয়া ভাট থেকে কঙ্গনা রানাউত, আল্লু অর্জুন থেকে রজনীকান্ত পর্যন্ত বেশ কয়েকজন তারকা ছবিটি দেখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় এর প্রশংসা করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন আমির খান।

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফডি) ২০২৬-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে আমির বলেন, ‘আমি এখনও ছবিটি দেখিনি। কিন্তু আমি ছবিটির কেবল প্রশংসাই শুনছি। ’ধুরন্ধর ১’ এবং এখন ‘ধুরন্ধর ২’ দুটো ছবিই অসাধারণ সাফল্য পেয়েছে এবং টিমের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল।’

এদিকে আমিরও উৎসবে তার নিজের ছবি ‘সিতারে জামিন পার’ প্রদর্শিত হওয়া নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘এটা সত্যিই আনন্দের যে আমাদের ছবি ‘সিতারে জামিন পার’ দিল্লি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। আমার মনে হয়, এটা উৎসবের প্রথম বছর? হ্যাঁ, প্রথমবার। আর আমি সত্যিই খুব খুশি যে আমাদের ছবিটি এখানে প্রদর্শিত হচ্ছে।”

তিনি বলেন,“এটি প্রসন্ন পরিচালিত একটি ছবি এবং আমরা দুজনেই ছবিটি ও এর বক্তব্য নিয়ে খুব খুশি ও গর্বিত। আর এটি আমাদের এখানকার দর্শকদের সঙ্গে কথা বলার একটি সুযোগ করে দেয়, যাদের বেশিরভাগই আমার মতে নতুন প্রজন্মের ছবি।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: 'ধুরন্ধর ২''ধুরন্ধর'আমির খানরণবীর
শেয়ারTweetPin

সর্বশেষ

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬

চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ দুই ইংরেজি গ্রন্থ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT