চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রজনীকান্তের ‘কুলি’র জন্য সত্যিই কি পারিশ্রমিক নেননি আমির?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ন ১৩, আগস্ট ২০২৫
বিনোদন
A A

মুক্তির আর মাত্র এক দিন বাকি! তার আগেই আলোচনায় উঠে এসেছে রজনীকান্তের ‘কুলি’। দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে এটি। অগ্রিম টিকিট বুকিংয়েও তার প্রমাণ পাওয়া যায়। বড় বাজেটের এ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ৬৬ শতাংশ খরচ তুলে ফেলেছেন নির্মাতারা!

অগ্রিম বুকিংয়ে হৃতিক-এনটিআরের ‘ওয়ার ২’-কে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে ‘কুলি’। ছবিটিকে ঘিরে ভক্তদের উন্মাদনার অন্যতম কারণ এর তারকাখচিত কাস্ট। রজনীকান্তের সঙ্গে হাজির হচ্ছেন আমির খান, নাগার্জুন, শ্রুতি হাসানের মতো তারকারা। যার ফলে বহু আগে থেকেই ‘কুলি’ ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে।

জানা যায়, ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন আমির খান। যা নিয়ে এখন চর্চা চলছে। এরই মধ্যে নতুন খবর পাওয়া গেছে, ফলে বদলে গেছে চিত্রপট।

একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, “রজনীকান্ত ও তার ‘কুলি’ সিনেমার টিমের প্রতি আমির খানের ভীষণ ভালোবাসা ও সম্মান রয়েছে। পুরো চিত্রনাট্য না শুনেই সিনেমাটিতে কাজ করতে সম্মতি দিয়েছিলেন আমির খান। এই ক্যামিও চরিত্র রূপায়নের মাধ্যমে তিনি এই টিমের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, এই চরিত্রের জন্য আমির খান কোনো পারিশ্রমিক নেননি।”

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে,  আমির খান তার ক্যামিও চরিত্রের জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। রজনীকান্ত নিয়েছেন ২০০ কোটি রুপি। শুরুতে তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি নির্ধারিত ছিল, তবে অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া পাওয়ায় তা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

অন্য অভিনেতাদের মধ্যে নাগার্জুনা আক্কিনেনি ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। আর শ্রুতি হাসান পেয়েছেন ৪ কোটি রুপি। ‘বাহুবলী’ সিরিজে ‘কাটাপ্পা’ চরিত্রে রূপায়নকারী অভিনেতা সত্যরাজ পেয়েছেন ৫ কোটি রুপি, কন্নড় তারকা উপেন্দ্র পেয়েছেন ৫ কোটি রুপি।

Reneta

পরিচালক লোকেশ কঙ্গরাজ পারিশ্রমিক নিয়েছেন ৫০ কোটি রুপি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন সিনেমাটির জন্য নিয়েছেন প্রায় ১৫ কোটি রুপি।- হিন্দুস্থান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানকুলিপারিশ্রমিকরজনীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শুরু হলো পবিত্র মাহে রমজান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT