চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী ফেনীতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ন ০৫, মার্চ ২০২৬
জনপদ, ফেনী
A A
ফিলিপাইনের তরুণীর নাম জেনি এবং তার স্বামী সুজন পাল বিয়ে করেছেন।

ফিলিপাইনের তরুণীর নাম জেনি এবং তার স্বামী সুজন পাল বিয়ে করেছেন।

দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পূর্ণতা পেতে প্রেমের টানে প্রেমিকের কাছে ফেনীতে এসে সাত পাকে বাঁধা পড়লেন ফিলিপাইনের এক তরুণী। বুধবার ৪ মার্চ রাতে শহরের কালী মন্দিরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। ফিলিপাইনের ওই তরুণীর নাম জেনি (৩২)। তার প্রেমিক নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হিরলাল পালের ছেলে সুজন পাল (৩৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজের সূত্রে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিলেন সুজন পাল। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইনের তরুণী জেনির সঙ্গে তার পরিচয় হয়। দুজনের পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব, আর পরবর্তীতে সেটি গড়ায় ভালোবাসায়। প্রেমের সম্পর্কের পর সম্প্রতি দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। সে জন্য বাংলাদেশে আসেন প্রেমিকা জেনি। বুধবার রাতে ফেনী শহরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী সাত পাকে বাঁধা পড়েন এই প্রেমিক যুগল।

অনুভূতি জানিয়ে জেনি বলেন, দীর্ঘ সময় সম্পর্কের পর আমি এখানে বিয়ের জন্য এসেছি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লেগেছে। এখানে সবকিছু ভালো ও সুখকর লাগছে।

সুজন পাল বলেন, প্রায় ৮ বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় একসঙ্গে থাকতে চেয়েছি। সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন।

ফেনী কালী মন্দিরের পুরোহিত শ্রী নীমাই চন্দ্র চক্রবর্তী বলেন, তারা একে অপরকে ভালোবেসে বিয়ের জন্য দেশে এসেছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়েছে। সুজনের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। তাদের জন্য শুভকামনা রইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেমের টানফিলিপাইনফেনী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমৃত্যু সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই’

মার্চ ৫, ২০২৬
ফিলিপাইনের তরুণীর নাম জেনি এবং তার স্বামী সুজন পাল বিয়ে করেছেন।

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী ফেনীতে

মার্চ ৫, ২০২৬
স্বয়ম্ভুনাথ মন্দির থেকে কাঠমান্ডুর দৃশ্য, ছবি: তুষার কান্তি সাহা ।

পরিবার নিয়ে নেপাল সফর, উপভোগ করতে পারেন যা!

মার্চ ৫, ২০২৬
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ছবি: সংগৃহীত।

ইরানে হামলার নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্য: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ৫, ২০২৬

বসতবাড়ির সিম গাছে কালিম পাখির সংসার, চাঞ্চল্য রাণীশংকৈলে

মার্চ ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT