চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ন ২১, সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও মিডিয়া বিশেষজ্ঞ মীর মাসরুর জামান।

গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার রাজধানী ঢাকার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে এই ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক অনুসন্ধানী সংবাদ ও সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। জাতীয় জীবনে সত্যের অনুসন্ধানী দৃষ্টি নিয়ামক ভূমিকা পালন করে বিধায় অনুসন্ধানী সাংবাদিকতাকে ফলপ্রসূ করতে আজকের এই কর্মশালা প্রেরণা সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মো. সোহেল পারভেজ-এর সঞ্চালনায় প্রধান আলোচক মীর মাসরুর জামান অনুসন্ধানী সাংবাদিকতার স্বরূপ, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও প্রতিপ্রন্ধকতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালাটিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক তানজিম তামান্না।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও মিডিয়া বিশেষজ্ঞ মীর মাসরুর জামান।

 

অন্যদের মধ্যে আলোচনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক এবং পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ডঃ মোঃ মারুফ নাওয়াজ।

Reneta

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তরসমূহের কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার মোট ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগ: অনুসন্ধানী সাংবাদিকতাকর্মশালাজাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট
শেয়ারTweetPin

সর্বশেষ

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১, ২০২৬

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি ১, ২০২৬

জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১, ২০২৬

সাকিবের ব্যপারে ‘নমনীয়’ আচরণ করবে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

দুয়ো নয়, সমর্থকদের পাশে চান রিয়াল কোচ

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT