বৈশ্বিক পটপরিবর্তনের সাথে সাথে সংবাদমাধ্যমকে সংবাদ নির্বাচন, উপস্থাপন ও যথার্থতা বজায় রাখাসহ সব ক্ষেত্রেই নানা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হচ্ছে বলে মনে করেন গণমাধ্যমসংশ্লিষ্টরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতা, গণমাধ্যম এবং যোগাযোগ’ বিষয়ে দু’দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনীতে সংবাদমাধ্যমে জেন্ডার সমতা নিশ্চিত করার ওপরও জোর দেন বক্তারা।







