চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবির ইতিহাসে সফল কনসার্ট, অর্থ সংগ্রহেও আশাতীত সাফল্য

বানভাসিদের জন্য সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল সফল কনসার্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ন ০২, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বন্যার্তদের সহায়তায় কার্যকর ভূমিকা রাখছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। টিএসসি, চারুকলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা রবীন্দ্র সরোবর- যেখানেই ত্রাণ সহায়তায় কনসার্ট হচ্ছে, দেখা মিলছে দলগুলোর।

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল তেমনি এক কনসার্ট। যেখানে পারফর্ম করলো দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনসহ বেশ কয়েকটি গানের দল। এরমধ্যে আছে এভয়েড রাফা, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, আপেক্ষিক, ওউন্ড, চান্দের গাড়ি, এ কে রাহুল, আর্ট অফ হ্যাভেন, প্রতিবিম্ব, এভার্স এবং শেফার্ডস।

বানভাসি মানুষের সহায়তার উদ্দেশ্যে বিনা পারিশ্রমিকে ব্যান্ডগুলোর অংশ গ্রহণে এই চ্যারিটি কনসার্টটিকে বলা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সফল কনসার্ট। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন’- আয়োজিত ‘কনসার্ট ফর দ্য ফ্লাড ভিক্টিম’ থেকে সংগ্রহ করা হয়েছে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা!

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আয়োজকরা জানান, তাদের ক্যাম্পাসে এত সফল কনসার্ট ইতিপূর্বে কখনো হয়নি এবং এত বড় অংকের ফান্ডরেইজ তাদের আশাতীত সাফল্য। অন্যান্য পূর্ব ঘোষিত ত্রাণ সহায়তা ছাড়াও সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সংগীত পরিবেশন করা মিউজিসিয়ানদের অনুরোধে মিউজিসিয়ানদের প্লাটফর্ম ‘গেট আপ স্ট্যান্ড আপ’ এর ত্রাণ তহবিলে চার লক্ষ টাকা অনুদান দিয়েছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন’।

বিবৃতিতে আরো জানানো হয়, টাকাটা সরাসরি ‘গেট আপ স্ট্যান্ড আপ’ এর সদস্যদের হাতে তুলে দেয় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন’। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন এর সেক্রেটারি মহিউদ্দিন আল আরাবী, অর্গানাইজিং সেক্রেটারি তাকরিম আহমেদ এবং প্রেস এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি ইকবাল মাহমুদ।

‘গেট আপ স্ট্যান্ড আপ’ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিরোনামহীন ব্যান্ডের দলনেতা এবং বেইজিস্ট জিয়াউর রহমান, আপেক্ষিক ব্যান্ডের ভোকালিস্ট তানজির শুদ্ধ, হেভি মেটাল টি-শার্ট এর স্বত্বাধিকারী জাভেদ হক এবং শিরোনামহীনের ম্যানেজার ইনফিতার দানিয়াল।

Reneta

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন এর অফিসিয়াল ফেসবুক পেইজে বিস্তারিত তথ্য জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আপেক্ষিকআর্ট অফ হ্যাভেনএ কে রাহুলএভয়েড রাফাএভার্সওউন্ডকনসার্টগেট আপ স্ট্যান্ড আপচান্দের গাড়িজগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রতিবিম্বলিড বিনোদনশিরোনামহীনসোনার বাংলা সার্কাসহাইওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় ‘থ্রি-লেয়ার সিকিউরিটি’: রাজধানীতে র‍্যাবের ৩২ টিম মোতায়েন

মার্চ ১৭, ২০২৬
ছবি: মোজতবা খামেনি (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা: ইরানি কর্মকর্তা

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিলেন

মার্চ ১৭, ২০২৬

হয়রানি-চাঁদাবাজিতে ছাড় নেই: আইজিপি

মার্চ ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT