চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবাবদিহিমূলক নতুন সরকার যাত্রা শুরু করেছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ন ১৮, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

তাবেদারমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রায় দেশবাসীর সহযোগিতাই সরকারের সবচেয়ে বড় শক্তি।

বুধবার জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভাষণের শুরুতে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব বর্তমান সরকারের। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে নিয়ে একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি, দুর্বল শাসনব্যবস্থা ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার।

জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলাবাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে দেশের সব প্রতিষ্ঠান বিধিবদ্ধ নিয়মে পরিচালিত হবে এবং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় রাখার আহ্বান জানান। তিনি বলেন, রমজানকে অতিমুনাফার মাস হিসেবে না দেখে পবিত্রতার সঙ্গে পালন করতে হবে। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে কৃচ্ছতা সাধনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যা ন্যায়পরায়ণতার আদর্শের প্রতিফলন।

Reneta

রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে যানজট ও জনদুর্ভোগ কমাতে রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষার্থী ও তরুণদের সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে ভবিষ্যতেও দেশবাসীর সমর্থন প্রত্যাশা করেন তিনি।

ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন বা দেননি- সব নাগরিকের অধিকার সমান। রাষ্ট্র সবার, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করাই সরকারের নীতি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতির উদ্দেশে প্রথম ভাষণ।

Jui  Banner Campaign
ট্যাগ: আইনের শাসনগণতন্ত্রজবাবদিহীমূলক সরকারজাতির উদ্দেশে ভাষণজাতীয় সংবাদতারেকরহমানদুর্নীতিবিরোধীনতুন সরকারপ্রধানমন্ত্রীবাংলাদেশ রাজনীতিবিএনপিমানবাধিকাররমজান শুভেচ্ছাসরকারি ঘোষণাস্বনির্ভর বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রমজান মাসে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

হলুদের ভালো ফলনে লাভবান গাইবান্ধার কৃষকরা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চাঁদাবাজি ও অপরাধের তথ্য সরাসরি জানানো যাবে মির্জা ফখরুলকে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে ‘সুতার গল্প’ প্রদর্শনী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT