চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে নবীন-প্রবীণের সমন্বয়ে সাংস্কৃতিক পুনর্জাগরণে মতবিনিময় সভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৬
জনপদ, সিলেট
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যানের সংস্কার, পাবলিক লাইব্রেরির পুনঃস্থাপন এবং সামগ্রিক সাংস্কৃতিক পুনরুত্থানের লক্ষ্যে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়-এর শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুরারিচাঁদ কলেজ-এর সাবেক অধ্যাপক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সায়্যিদ মুজিবুর রহমান।

সভায় শিশু উদ্যান সংস্কার, পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপন এবং শিশু পার্ক নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে “শিশু উদ্যান বাস্তবায়ন কমিটি” নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের পুনর্জাগরণ এবং নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে “স্বাধীনতা দিবস উদযাপন পর্ষদ” নামে আরেকটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটার-এর সভাপতি দেলোয়ার হোসেনের আহ্বানে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন—উউদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব, মো. কাওছার ইকবাল (সাংবাদিক), নিতেশ সুত্রধর (উচ্ছ্বাস থিয়েটার), প্রনবেশ চৌধুরী অন্তু (উদীচী), করুনাময় দাশ (আদর্শ সংগীত বিদ্যালয়), পলাশ চৌধুরী (সংস্কৃতি কর্মী), অনিক ভট্রাচার্য (প্রান্তিক থিয়েটার), সাজু দেব (নৃত্যাঙ্গন), সুমন দাশ (মুদ্রা), মো. আশিকুর রহমান (বিজয়ী থিয়েটার), সুচিত্রা রানী দেব (সুরাঙ্গন সংগীত বিদ্যালয়), রুপম আচার্য্য (সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী), সুজিত রায় (সংস্কৃতি কর্মী), রাখাল বণিক, মো. তামিম আহমেদ (শ্রীমঙ্গল থিয়েটার), মঈনুদ্দিন আহমেদ (নাগরিক উদ্যোগ শ্রীমঙ্গল), মো. মকবুল হোসেন (ভলেন্টিয়ার গ্রুপ শ্রীমঙ্গল), মো. আলম মিয়া (ভলেন্টিয়ার বাংলাদেশ), মো. তবারক আলী, শাহেদ আহমদ রানা প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেনকে আহ্বায়ক ও নিলয় রশিদ তন্ময়কে সদস্য সচিব করে “শিশু উদ্যান বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়। আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া উদীচী শ্রীমঙ্গল শাখা-এর সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় বিষুকে আহ্বায়ক, উচ্ছ্বাস থিয়েটার-এর সভাপতি গোবিন্দ রায় সুমনকে সদস্য সচিব এবং ফুয়াদ ইসলামকে কোষাধ্যক্ষ করে “স্বাধীনতা দিবস উদযাপন পর্ষদ”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

Reneta

সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের বিকাশ ও সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি দ্রুত সংস্কার ও পুনঃস্থাপন জরুরি। পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক ঐতিহ্য ও সম্ভাবনাকে নতুন করে জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়মতবিনিময় সভাসাংস্কৃতিক পুনর্জাগরণ
শেয়ারTweetPin1

সর্বশেষ

কিউআর কোডে শ্রীলঙ্কা কীভাবে জ্বালানি সঙ্কট মোকাবেলা করছে

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

”শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি সরবরাহ, আতঙ্কিত না হওয়ার আহ্বান”

মার্চ ২৭, ২০২৬

অতীতে জিয়াউর রহমানের অবদানকে নানাভাবে খাটো করা হয়েছে: প্রধানমন্ত্রী

মার্চ ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের, জাহাজ চললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মার্চ ২৭, ২০২৬

শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT