বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, একটা চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ষড়যন্ত্রে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল তারা আজ সুপরিকল্পিতভাবে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন নির্বাচনকে বানচাল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কমান্ডার কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডেন্টরা ও জেলা বিএনপি’র নেতাকর্মীরা







