চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের গলায় টাকার মালা

এটিএম সামসুজ্জোহাএটিএম সামসুজ্জোহা
৪:৩৬ অপরাহ্ন ২৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
ঠাকুরগাঁওয়ের কালিতলায় নির্বাচনী জনসভায় ভক্ত ও সমর্থক ভোটে নারীরা মির্জা ফখরুলের গলায় টাকার মালা পরিয়ে দেন।

ঠাকুরগাঁওয়ের কালিতলায় নির্বাচনী জনসভায় ভক্ত ও সমর্থক ভোটে নারীরা মির্জা ফখরুলের গলায় টাকার মালা পরিয়ে দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ঠাকুরগাঁওয়ে আবারও ফুটে উঠল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চন্ডিপুরের ১৪ হাত কালিতলা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে স্থানীয় মহিলারা তার গলায় টাকার মালা পরিয়ে আবেগঘন দৃশ্য তৈরি করেন।

ফখরুল জানান, ২০০১ সালের নির্বাচনের সময় এই এলাকার মা-বোনেরা আমার পাশে দাঁড়িয়েছিলেন, মুরগি ও ডিম বিক্রি করে যে সামান্য অর্থ জমিয়েছিলেন তা দিয়েছিলেন। জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, মানুষের ভালোবাসাই তার সবচেয়ে বড় সম্পদ।

রাজনীতিতে আধুনিকতার ঝকঝকে ছাপ থাকা সত্ত্বেও ফখরুলের অনাড়ম্বর জীবনযাপন ও সাধারণ মানুষের প্রতি স্নেহ, তাকে স্বতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করেছে। ২০০৬ সালে কেনা গাড়ি আজও ব্যবহার করছেন তিনি, আর এবারের নির্বাচনে অন্যের দেওয়া গাড়িতে প্রচার চালাচ্ছেন।

ফখরুলের গলায় টাকার মালা পরানোর এই মুহূর্তটি নতুন নয়। ২০১৮ সালের শিবগঞ্জে এবং ২০০১ সালের নির্বাচনে একই দৃশ্য লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সহানুভূতির প্রতীক। মুহূর্তের মধ্যেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: গলায় টাকার মালাঠাকুরগাঁওবিএনপিমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT