বাংলাদেশ

একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে: সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

তবে রায় হওয়ার আগেই এই অভিযোগকে সাজানো মামলা হিসেবে উল্লেখ করেছেন সজীব ওয়াজেদ জয়।

সম্প্রতি দুদকের মামলা ও রায় নিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, একটা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি। এটাই কিন্তু মূল উদ্দেশ্যে। এই রায়গুলোর মূল উদ্দেশ্যই হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে।

অনিয়ম করে এসব প্লট বরাদ্দ নেওয়া হয়েছে , এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন, আমার নিজস্ব কোনো জমি নাই। আমার যে জমি আছে সেটা আমার বাবার ছিল। আমি কোনোদিন ঢাকা শহরে, বাংলাদেশে কোনো জমি কিনিনি। আমার যে খালাতো ভাই-বোনদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই। তারা যে পৈত্রিক সম্পত্তি পেয়েছে সেটাই আছে।

“আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে আমাদের পৈত্রিক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নেই। এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতো নিজেদের অর্থায়নে কিনলাম। এখানে কিন্তু আইন একদম স্পষ্ট। যে বা যাদের কোনো জমি নাই তারা কিনতে পারে।”

“এখন আপনারা দেখেন আমার অন্য কোনো জমি আছে কি না বাংলাদেশে। আমার খালাতো ভাই বলেন বোনের অন্য কারো কোনো বাড়ি আছে কি না। আমাদের কোনো জমি নাই,” বলেন তিনি।

বিষয়:মিথ্যা মামলাসজীব ওয়াজেদ জয়সায়মা ওয়াজেদ পুতুল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…