চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আনিসুল ইসলাম-রুহুল আমীন হাওলাদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ন ০৯, আগস্ট ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
জাপার একাংশের কাউন্সিলে বক্তব্য রাখছেন নব-নির্বাচিত  চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাপার একাংশের কাউন্সিলে বক্তব্য রাখছেন নব-নির্বাচিত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান পদে আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব পদে এবিএম রুহুল আমীন হাওলাদার এবং সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাপার ১০তম জাতীয় কাউন্সিলে এ নেতৃত্ব নির্বাচন হয়। একই কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান পদে নির্বাচিত হন মো. মুজিবুল হক চুন্নু। নবনির্বাচিত নেতৃত্ব আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

কাউন্সিল শুরুর আগে মহাসচিব মুজিবুল হক চুন্নু দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘‘দলীয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ করিনি। তবে নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকলে আমরা দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাই।’’

চুন্নু আরও বলেন, ‘‘আমরা বহুবার নির্বাচনে অংশ নিয়েছি। অনেক সময় আমাদের বিভিন্নভাবে কটূক্তি করা হয়, কেউ স্বৈরাচার সহযোগী বা অন্য দলের সহযোগী বলে আখ্যা দেন। প্রায় চার বছর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে হয়তো সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। ভুলভ্রান্তি থাকতে পারে।’’

তিনি সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করে বলেন, “জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করে। আমরা একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। সব আইন ও নিয়ম মেনে আমরা কাজ করব।”

জাতীয় পার্টি (জাপা) বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি, দলটি ১৯৮৬ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত হয়। ১৯৯০ সালের গণআন্দোলনে এরশাদের পতনের পর দলটি ক্ষমতার বাইরে থাকলেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদার হয়েছে।

Reneta

সাম্প্রতিক বছরগুলোতে দলটির অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব ও বিভক্তি দেখা দিয়েছে, যার ফলে একাধিক অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে। এবারের জাতীয় কাউন্সিল সেই বিভক্তির একাংশের নেতৃত্ব পুনর্গঠনের উদ্যোগ।

Jui  Banner Campaign
ট্যাগ: এবিএম রুহুল আমীনএবিএম রুহুল আমীন হাওলাদারজাতীয় পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT