নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি হাসপাতালে এক নারী সন্তান জন্ম দেন। তার অস্ত্রোপচারের সময় ডাক্তাররা ভুলবশত নারীটির দেহে অপারেশনের সময় ব্যবহৃত একটি যন্ত্র ফেলে রাখে যার আকার একটি খাবার প্লেটের সমান।
বিবিসি জানিয়েছে, ২০ বছর বয়সী ম্যাকডোয়েল ২০২০ সালে সন্তান জন্ম দেয়। এই ঘটনার ১৮ মাস পর তার দেহ থেকে ওই অ্যালেক্সিস নামক নরম টিউবাল যন্ত্রটি আরেকটি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। পেটে হটাৎ ব্যথা অনুভব করলে তিনি ডাক্তারের কাছে যান। পরে সিটি স্ক্যানে বিষয়টি ধরা পরে।
এই বিষয়ে স্বাস্থ্য নিয়ন্ত্রকরা বলছেন, সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই এই ঘটনা ঘটেছে।
তবে নিউজিল্যান্ডের স্বাস্থ্য ও প্রতিবন্ধী কমিশনার মোরাগ ম্যাকডওয়েল বলেছেন, হাসপাতাল যথাযথ সেবা দিতে ব্যর্থ হয়েছে কারণ অস্ত্রোপচারের সময় তারা বিষয়টি লক্ষ করেনি এবং যন্ত্রটি মহিলার পেটের ভিতরে রেখে দেওয়া হয়েছিল। এই বিষয়ে কর্তৃপক্ষের কাছে কোন ব্যাখ্যা নেই। এর আগেও এই হাসপাতালে এরকম ঘটনা ঘটেছে।
এই ঘটনায় অকল্যান্ডের তে হোয়াটু ওরা গ্রুপের অপারেশন ডিরেক্টর মাইক শেপার্ড ম্যাকডওয়েলের কাছে ক্ষমা চেয়েছেন।
অ্যালেক্সিস হল দুটি রিংয়ের ওপর স্থির স্বচ্ছ প্লাস্টিকের তৈরি এক ধরণের বড় বস্তু। সাধারণত সি-সেকশন অপারেশনে জরায়ুর ছেদ বন্ধ করার পরে এবং চামড়া সেলাই করার আগে এটি সরানো হয়ে থাকে।








