চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুতে জাহাঙ্গীরনগরে এক দিনের শোক

চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১০:১৩ পূর্বাহ্ন ২০, নভেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় একজন ডেপুটি রেজিস্ট্রারসহ মোট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে এক দিনের শোক দিবস পালনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেইটে) ঘাতক রিকশা চালকের বিচার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করছে বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা।

ঘটনার দিন মঙ্গলবার রাতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের আবাসিক বাসার সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময়, শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে হলে ফিরে যান আন্দোলনকারীরা।

দায়িত্ব অবহেলায় সাময়িক বরখাস্তরা হয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম ও ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

Jui  Banner Campaign
ট্যাগ: এক দিনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিহতশোক পালন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ সেরা লিওনেল মেসি

শঙ্কা কাটিয়ে ফিরছেন মেসি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট ট্রাম্প

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব জনপ্রিয় হিল স্টেশনেই আছে ‘মল রোড’, কিন্তু কেন?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

২০৩০ বিশ্বকাপ আয়োজনে লাখ-লাখ কুকুর নিধন করছে মরক্কো

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT