চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা হাজতখানায় মো. জুয়েল নামের এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার ২ জুলাই ভোর ৬টা ২৫ মিনিটে আসামি মো. জুয়েল মারা যান। নিহতের পরিবারে দাবি, পুলিশের নির্যাতনেই জুয়েলের মৃত্যু হয়েছে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির জানান, আসামি মো. জুয়েলকে গ্রেপ্তার করে থানার হাজতে রাখা হয়। সেখানে বুধবার ভোর ৬টা ২৫ মিনিটে জুয়েল নিজের পরনের শার্ট খুলে হাজতের ভেতরের দেয়ালের উপরের ভেন্টিলেটরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, মো. জুয়েলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে মোট ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








