জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন, আইইউসিএন-এর মহাসচিব ব্রুনো ওবেরলে। বাংলাদেশে আইইউসিএনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জীববৈচিত্র্যের ক্ষতি, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উদ্যোগ শীর্ষক’ সেমিনারে কনজারভেশন এবং কনজামশনের পাশাপাশি নেচার বেইসড সলিউসনের ওপর জোর দেন বিশিষ্টজনরা।







