চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে পানির ট্যাংকের পাইপে ঝুলছিল হাত বাঁধা মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর পূর্ব রামপুরায় একটি ভবনের সিঁড়িঘরের পানির ট্যাংকের পাইপ লাইন থেকে ঝুলন্ত অবস্থায় মো. হাসান ভূঁইয়া (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই ব্যক্তির মরদেহ পাইপে লাইলনের রশি দিয়ে পেছনে হাত বাঁধা ছিল।

শনিবার (৩১ জানুয়ারি) সকালের দিকে রাজধানীর পূর্ব রামপুরায় ওই ব্যক্তির মরদেহ পাইপ লাইলনের রশি দিয়ে পেছনে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। নিহত হাসান পূর্ব মালিবাগের মৃত মজিদ ভুঁইয়ার ছেলে। বর্তমানে তিনি পূর্ব রামপুরার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে পূর্ব রামপুরার একটি বাসা ছাদের উপরে সিঁড়ি ঘরের পাশে পানির টাংকির পাইপের সঙ্গে লাইলনের রশি দ্বারা ঝুলন্ত ও কাপড়ের টুকরা দিয়ে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এসআই আরও বলেন, ‘আশপাশের লোকের মুখে জানতে পারি নিহতের স্ত্রীর সঙ্গে গতকাল রাতে ঝগড়া হয়। এই নিয়ে তাদের ঘরের ইন্টারনেট রাউটারসহ অন্যান্য আসবাবপত্র ছোড়াছুড়ি করে ভেঙে ফেলা হয়। পরে আমরা খবর পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ বের করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

ট্যাগ: ঝুলন্ত মরদেহঢাকা মেডিকেল কলেজ হাসপাতালপশ্চিম রামপুরাপুলিশরামপুরা থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT