গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮৯ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ২১৯।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫ হাজার ১০ জন এবং মারা গেছেন ২২৫ জন।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া ও ব্রাজিল। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৬৬৮ জন। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৬৯০ জন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৫ লাখ ৬২ হাজার ৩৬৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৪ হাজার ৭২৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ কোটি ৭৮ লাখ ৮ হাজার ৪৭২ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ১৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৫৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ৬৭ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন এবং মারা গেছেন ২৪ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬০৮ জন এবং মারা গেছেন ৪০ জন।
একইসময়ে তাইওয়ানে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১০৩ জন। রাশিয়ায় মারা গেছেন ৭৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৯০ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৫১ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২০ জন এবং মারা গেছেন ১১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮০ জন এবং মারা গেছেন ২২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮১৮ জন এবং মারা গেছেন ২৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।








