চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঈদীর মৃত্যুতে পোস্ট দেয়ায় ছাত্রলীগের ৯ নেতাকর্মী বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৩
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ জনসহ মোট ৯ নেতাকর্মীকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করেছে ছাত্রলীগ। একইসাথে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এবং লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ সাক্ষরিত দু’টি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বহিষ্কারপ্রাপ্তরা হলেন— আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বাইজিদ খান, আশুগঞ্জের তালশহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ সোহান, আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুরকান আহম্মেদ, আখাউড়া পৌর ছাত্রলীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি রবিন খান খাদেম, কসবার গোপীনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নাজমুল সরকার ও সরাইল উপজেলা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন খান মাইনুর।

লোহাগড়ায় অব্যাহতি প্রাপ্তরা হলেন —উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ ও মো. তাউসিফ এবং উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সংবাদমাধ্যমকে বলেন, সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যু পর এসব নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়েছেন। যা ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি। তাই তাদেরকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির কাছে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে সুপারিশ করা হয়েছে।

Reneta

লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম আসিফুর রহমান চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, অভিযুক্ত ৩ জনকে স্থায়ী বহিষ্কারের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর।May be an image of text

মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তর করাসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরে তার আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ছাত্রলীগমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin

সর্বশেষ

চুয়াডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

জুন ১৩, ২০২৬

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT