চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানের মসজিদে ড্রোন হামলায় ৭৮ জন নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের শহর আল-ফাশিরে শুক্রবার ফজরের নামাজ চলাকালীন একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। এই হামলায় পুরো শহরে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ (২০ সেপ্টেম্বর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আল-ফাশিরে নিহত ও আহতদের তালিকা দীর্ঘ হচ্ছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে।

হামলার জন্য প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)-কে দায়ী করা হয়েছে। তবে এখন পর্যন্ত আরএসএফ পক্ষ থেকে এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা দায় স্বীকার করা হয়নি। সুদানে দুই বছরেরও বেশি সময় ধরে জাতীয় সেনাবাহিনী ও (আরএসএফ)-এর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

আল-ফাশির শহরটি দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ বড় ঘাঁটি হওয়ায় এর নিয়ন্ত্রণ নিয়ে চলছে তীব্র লড়াই। শহরটিতে বর্তমানে তিন লাখের বেশি বেসামরিক নাগরিক আটকা পড়েছেন, যাদের জীবন হুমকির মুখে।

আরএসএফ ইতিমধ্যে শহরের কিছু গুরুত্বপূর্ণ এলাকা, উদ্বাস্তু ক্যাম্প এবং জয়েন্ট ফোর্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। গবেষক ও মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে, শহরটি সম্পূর্ণভাবে আরএসএফ-এর দখলে গেলে জাতিগত সংখ্যালঘুদের ওপর ব্যাপক নিপীড়ন শুরু হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ড্রোন হামলাসুদান
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের জোড়া গোল, বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমল রিয়ালের

মার্চ ২৩, ২০২৬

মেসির ৯০১তম গোলের দিনে জয় মিয়ামির

মার্চ ২৩, ২০২৬

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT